রেকর্ড ভেঙে একদিনে শনাক্ত ছাড়ালো ৬ হাজার, মৃত্যু ৫৯

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০২১, ১৬:৩৮ আপডেট : ০১ এপ্রিল ২০২১, ১৭:৪২

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ছয় হাজার ৪৬৯ জন। এটি দেশের ইতিহাসে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্ত। দেশে এই প্রথম ৬ হাজারের বেশি রোগী শনাক্ত হলেন। নতুন শনাক্ত হওয়াদের নিয়ে দেশে এ পর্যন্ত সরকারি হিসাবে শনাক্ত হয়েছেন ছয় লাখ ১৭ হাজার ৭৬৪ জন।

গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫৯ জন। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেলেন ৯ হাজার ১০৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন দুই হাজার ৫৩৯ জন। এদের নিয়ে দেশে করোনা থেকে এখন পর্যন্ত সুস্থ হলেন পাঁচ লাখ ৪৪ হাজার ৯৩৮ জন।

বৃহস্পতিবার (১ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত ২৯ মার্চ করোনাকালের সর্বোচ্চ শনাক্তের রেকর্ড হয় বাংলাদেশে। সেদিন একদিনে শনাক্ত হন পাঁচ হাজার ১৮১ জন। ৩০ মার্চ শনাক্ত হন পাঁচ হাজার ৪২ জন।

দেশে গত তিন দিন ধরে গড়ে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ছিল পাঁচ হাজারের ওপরে। গতকাল শনাক্ত হন পাঁচ হাজার ৩৫৮ জন। করোনাকালে বাংলাদেশে এটাই ছিল একদিনে সর্বোচ্চ শনাক্ত। আজ সেই রেকর্ডও ভেঙে গেলো।

গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ২২ দশমিক ৯৪ শতাংশ, এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ১৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার ৮৮ দশমিক ২১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২৮ হাজার ১৯১টি, আর গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৮ হাজার ১৯৮টি। দেশে এখন পর্যন্ত অ্যান্টিজেন টেস্টসহ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৬ লাখ ৯৮ হাজার ৭৭৪টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৩৫ লাখ ৫২ হাজার ৭৮৮টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ১১ লাখ ৪৫ হাজার ৯৮৬টি।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫৯ জনের মধ্যে পুরুষ ৩৫ জন, আর নারী ২৪ জন। করোনায় আক্রান্ত হয়ে দেশে এখন পর্যন্ত পুরুষ মারা গেলেন ছয় হাজার ৮৪৭ জন, আর নারী মারা গেলেন দুই হাজার ২৫৮ জন। শতকরা হিসেবে পুরুষ ৭৫ দশমিক ২০ শতাংশ এবং নারী ২৪ দশমিক ৮০ শতাংশ।

মৃত্যুবরণকারীদের মধ্যে বয়স বিবেচনায় ষাটোর্ধ্ব রয়েছেন ৩০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন ১৩ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে চার জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে আছেন একজন।

বিভাগভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে ঢাকা বিভাগের ৪০ জন, চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাঁচ জন করে, রাজশাহী ও রংপুরের দুই জন করে, খুলনা বিভাগের চার জন এবং বরিশাল বিভাগের আছেন একজন।

৫৯ জনের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৫৭ জন, আর বাড়িতে মারা গেছেন দুই জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া দুই হাজার ৫৩৯ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন এক হাজার ৭৩৮ জন, চট্টগ্রাম বিভাগের ৬৫২ জন, রংপুর বিভাগের ১৪ জন, খুলনা বিভাগের ৩৩ জন, বরিশাল বিভাগের ৯ জন, রাজশাহী বিভাগের ১৭ জন, সিলেট বিভাগের ৫৬ জন এবং ময়মনসিংহ বিভাগের ২০ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে কোয়ারেন্টিনে যুক্ত হয়েছে এক হাজার ৭৫০ জন, ছাড়া পেয়েছেন ৮১৩ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ছয় লাখ ৫১ হাজার ৮৪০ জন, ছাড়া পেয়েছেন ছয় লাখ ১৩ হাজার ৬৬৫ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৩৮ হাজার ১৭৫ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আইসোলেশনে যুক্ত হয়েছেন ৪১৪ জন, ছাড়া পেয়েছেন ১৭০ জন। এখন পর্যন্ত আইসোলেশনে যুক্ত হয়েছেন এক লাখ পাঁচ হাজার ২৭৫ জন, ছাড়া পেয়েছেন ৯৩ হাজার ৩০৮ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১১ হাজার ৯৬৭ জন।

/জেএ/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুটপাতে উচ্ছেদ অভিযান দীর্ঘমেয়াদি পরিকল্পনা, নাকি লোকদেখানো?
ফুটপাতে উচ্ছেদ অভিযান দীর্ঘমেয়াদি পরিকল্পনা, নাকি লোকদেখানো?
পুলিশের নথিপত্র প্রসিকিউশনে, মৌলভীবাজারের হোসনার পরিবার কি বিচার পাবে?
গ্রেনফেল টাওয়ার ট্র্যাজেডি পুলিশের নথিপত্র প্রসিকিউশনে, মৌলভীবাজারের হোসনার পরিবার কি বিচার পাবে?
গিলের ডাবল সেঞ্চুরিতে রান তাড়ায় ভারতের ইতিহাস
গিলের ডাবল সেঞ্চুরিতে রান তাড়ায় ভারতের ইতিহাস
নারী ক্রিকেট দলের নতুন কোচ ডেভিড হেম্প
নারী ক্রিকেট দলের নতুন কোচ ডেভিড হেম্প
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত