টিকার দ্বিতীয় ডোজের পাশাপাশি চলবে প্রথম ডোজও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০২১, ১৮:০০আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ১৮:০০

করোনাভাইরাস প্রতিরোধী টিকার দ্বিতীয় ডোজ শুরু হতে যাচ্ছে আগামী ৮ এপ্রিল। তবে দ্বিতীয় ডোজের পাশাপাশি টিকার প্রথম ডোজও চলবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। একইসঙ্গে রমজান মাসেও টিকা কার্যক্রম চলবে বলে সিদ্ধান্ত নিয়েছে অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এবং কোভিড-১৯ ভ্যাকসিন প্রিপেয়ার্ডনেস অ্যান্ড ডিপ্লয়মেন্ট কমিটির সভাপতি অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্রোরা এ তথ্য জানিয়েছেন।

অধ্যাপক সেব্রিনা ফ্লোরা জানান, এ সর্ম্পকে কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে, আগামী ৮ এপ্রিল শুরু হতে যাওয়া টিকার দ্বিতীয় ডোজের পাশাপাশি প্রথম ডোজের টিকাদান কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

৫ এপ্রিল থেকে প্রথম ডোজের পাশাপাশি দ্বিতীয় ডোজ টিকা প্রদানের তারিখ এসএমএসের  মাধ্যমে জানানো হবে। এসএমএসে দেওয়া তারিখ অনুযায়ী আগের টিকাদান কেন্দ্র থেকে দ্বিতীয় ডোজ গ্রহণ করতে হবে।

কাল (৬ এপ্রিল) থেকে দেশজুড়ে ভ্যাকসিন পরিবহন শুরু করতে হবে। জেলা পর্যায়ে গঠিত কমিটি নিজ নিজ জেলার ভ্যাকসিন গ্রহণ করবেন, আর পুরো কাজটি হবে দেশে ভ্যাকসিন সরবরাহকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সহায়তায়।

কমিটি সিদ্ধান্ত নেয়, আসন্ন রমজানে টিকাদান কার্যক্রম অব্যাহত রাখতে হবে। টিকাদান চলবে লকডাউনের সময়েও। তবে এ সময় ভ্যাকসিন কার্ড সঙ্গে নিয়ে আসা আবশ্যক। কারণ, টিকা কার্ড দেখিয়ে টিকাগ্রহণকারী রিকশা অথবা ব্যক্তিগত গাড়ি ব্যবহার করতে পারবেন।

ভ্যাকসিন নেওয়ার জন্য সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে স্থানীয় মসজিদের মাইকে এবং টিভি চ্যানেলের পাশাপাশি বিভিন্ন প্রচার-প্রচারণামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশে জাতীয়ভাবে করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান কার্যক্রম শুরু হয়। গতকাল পর্যন্ত দেশে ৫৪ লাখ ৯৮ হাজার ১৭২ জন টিকা নিয়েছেন। এর মধ্যে পুরুষ ৩৪ লাখ ১২ হাজার ৩ জন এবং নারী ২০ লাখ ৮৬ হাজার ১৬৯ জন। তাদের মধ্যে ৯৩৮ জনের মাথা ব্যথা, গলা ব্যথা, হালকা জ্বরের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।

/জেএ/আইএ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম