প্রণোদনা বাবদ কৃষকরা পাচ্ছেন ৩ হাজার কোটি টাকার কৃষিযন্ত্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২১, ১৬:০৪আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ১৭:০২

সারা দেশে কৃষকদের মধ্যে কম্বাইন হারভেস্টার, রিপারসহ বিভিন্ন কৃষিযন্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, আজকে আমরা যে কৃষকদের কৃষিযন্ত্র দিচ্ছি, এটি কৃষিক্ষেত্রে সরকারের নতুন একটি অধ্যায়। আগামী ৫ বছর আমরা এই প্রণোদনা দেবো।

মঙ্গলবার (৬ এপ্রিল) সচিবালয় থেকে ১৩টি স্পটে এই কৃষিযন্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী জানান, চলতি ২০২০-২১ অর্থবছরে প্রকল্পের আওতায় দেশের ৫০০টি উপজেলায় এক হাজার ৬১৭টি কম্বাইন হারভেস্টার, ৭০১টি রিপার, ১৮৪টি রাইস ট্রান্সপ্লান্টারসহ মোট ৫ হাজার ৭৭৬টি কৃষিযন্ত্র বিতরণ করা হবে।

জানা গেছে, সরকারের কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় মোট ৩ হাজার ২০ কোটি টাকার এসব যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন, ‘আজকে আমরা যে কৃষকদের কৃষিযন্ত্র দিচ্ছি এটি কৃষিক্ষেত্রে সরকারের নতুন একটি অধ্যায়। আগামী ৫ বছর আমরা এই প্রণোদনা দেবো।’ আজ যে কার্যক্রম শুরু হলো এটা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আব্দুর রাজ্জাক বলেন, ‘হাওর এলাকায় ধান চাষ ঝুঁকিপূর্ণ। এবারও আমাদের প্রস্তুতি রয়েছে। যে কোনোভাবেই হোক আমরা ক্ষেতের ধান ঘরে যেন তুলতে পারি।’

কৃষিমন্ত্রী বলেন, ‘চাষিরা যে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমরা এটা অবশ্যই মূল্যায়ন করবো। যতটা পারি তাদের সহযোগিতা করার চেষ্টা করবো।’

অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু নেত্রকোনা থেকে অনলাইনে যুক্ত ছিলেন। এছাড়া কৃষি মন্ত্রণালয়ের সচিব মেসবাহুল ইসলাম অনলাইনে যুক্ত থেকে বক্তব্য রাখেন।

/এসআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী