মার্চে ৬৪ হাজার, এপ্রিলে ১০ দিনেই ৬১ হাজার পার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০২১, ১৭:১২আপডেট : ১০ এপ্রিল ২০২১, ১৭:১২

দেশে মার্চ মাসে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৬৪ হাজার ৪৯৪ জনের। আর এপ্রিলের ১০ দিনেই শনাক্ত হয়েছেন ৬১ হাজার ১৭৩ জন। স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যের পর্যালোচনা করে এই তথ্য পাওয়া যায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে শনাক্ত ছয় লাখ ৭৮ হাজার ৯৩৭ এবং মৃত্যু ৯ হাজার ৬৬১ জন। আর এখন পর্যন্ত সুস্থ পাঁচ লাখ ৭২ হাজার ৩৭৮ জন। অর্থাৎ দেশে বর্তমানে করোনা সক্রিয় রোগী আছেন এক লাখ ১৬ হাজার ২২০ জন।

এর মধ্যে গত এক সপ্তাহে (৪ এপ্রিল থেকে ১০ এপ্রিল) শনাক্ত হয়েছে ৪৮ হাজার ৬৬০ জন। মৃত্যু হয়েছে ৪৪৮ জনের এবং সুস্থ হয়েছে ২২ হাজার ৬০৩ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, করোনার দ্বিতীয় ঢেউয়ের ১৩ তম সপ্তাহ (২৮ মার্চ থেকে ৩ এপ্রিল) থেকে ১৪ তম সপ্তাহে শনাক্ত বেড়েছে ২৬ দশমিক ৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে, মৃত্যু বেড়েছে ৩০ দশমিক ২৩ শতাংশ।

/এসও/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ