বিশেষ ফ্লাইটে দেশে ফিরলে বাধ্যতামূলক কোয়ারেন্টিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০২১, ১১:৪২ আপডেট : ১২ এপ্রিল ২০২১, ১১:৪২

সাতদিনের লকডাউনে (১৪-২০ এপ্রিল) চলাকালে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করা হয়েছে। তবে এসময়ে কার্গো ফ্লাইট,  ত্রাণ, মেডিক্যাল ইভাকুয়েশন, টেকনিক্যাল ল্যান্ডিং, বিশেষ অনুমতি প্রাপ্ত ফ্লাইট নিষেধাজ্ঞার বাইরে থাকবে।  এসব ফ্লাইটের ক্ষেত্রে মানতে হবে বিশেষ নির্দেশনা। রবিবার (১১ এপ্রিল) রাতে এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ  (বেবিচক)।

বেবিচক জানিয়েছে, কার্গো ফ্লাইট,  ত্রাণ, মেডিক্যাল ইভাকুয়েশন, টেকনিক্যাল ল্যান্ডিং, বিশেষ অনুমতি প্রাপ্ত ফ্লাইটের ক্ষেত্রে যাত্রী ও ক্রুদের ডিজেইনফেকশন, স্যানেটাইজিংসহ স্বাস্থ্যবিধি যথাযথ অনুসরণ করতে হবে। বিশেষ অনুমতি প্রাপ্ত ফ্লাইটেও বড় উড়োজাহাজে ২৬০ এবং ছোট উড়োজাহাজে ১৪০ জনের বেশি যাত্রী নেওয়া যাবে না।  এসব ফ্লাইটের যাত্রীদের যাত্রার ৭২ ঘণ্টার মধ্যে আরটি পিসিআর পদ্ধতিতে  করোনা নেগেটিভ সার্টিফিকেট সঙ্গে থাকতে হবে। বিশেষ অনুমতি প্রাপ্ত ফ্লাইটের যাত্রীদের দেশে আসলে ১৪ দিন সরকার নির্ধারিত কোয়ারেন্টিন সেন্টার অথবা নিজ খরচে সরকার নির্ধারিত হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে।

/সিএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অ্যান্টিবায়োটিকের সঙ্গে চিনি খেলে কী ঘটে?
অ্যান্টিবায়োটিকের সঙ্গে চিনি খেলে কী ঘটে?
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
বৃদ্ধাশ্রমে নারীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম আটক
বৃদ্ধাশ্রমে নারীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম আটক
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম