ঢাবির সাবেক উপাচার্য, প্রক্টর ও আ.লীগ নেতাদের বিরুদ্ধে রাশেদ খানের মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০২৫, ১৭:১৬ আপডেট : ০৪ মে ২০২৫, ১৭:১৬

২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে ঢাবির তৎকালীন প্রশাসন ও ছাত্রলীগ-আওয়ামী লীগের কয়েকজন নেতার বিরুদ্ধে মামলা করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

রবিবার (৪ মে) দুপুরে রাজধানীর শাহবাগ থানায় এ মামলা দায়ের করেন তিনি। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর মামলার এজাহার গ্রহণের বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মামলায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০০ ছাত্রলীগ কর্মীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন—তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান, প্রক্টর ও পরবর্তীকালে উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করা অধ্যাপক মাকসুদ কামাল, ঢাবির সাবেক উপ-উপাচার্য অধ্যাপক মুহাম্মদ আবদুস সামাদ, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, ঢাবি ছাত্রলীগের সাবেক সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স, সহ-সভাপতি আল নাহিয়ান খান জয় (যিনি পরবর্তীতে কেন্দ্রীয় সভাপতি হন), কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাকিব হাসান সুইম এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসান।

মামলার এজাহার গ্রহণকালে শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর সাংবাদিকদের জানান, রাশেদ খান আজ একটি মামলার এজাহার দিয়েছেন। আমরা তা গ্রহণ করেছি এবং যথাযথ তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাবি উপাচার্যের বাসভবনে হামলার ঘটনার পর আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়। তৎকালীন প্রশাসন, ছাত্রলীগ এবং আওয়ামী লীগ নেতাদের প্রত্যক্ষ পরিকল্পনায় এই হয়রানির ঘটনা ঘটে। তাই আমরা এই মামলা করেছি— যাতে প্রকৃত দোষীদের জবাবদিহির আওতায় আনা যায়।

তিনি অভিযুক্তদের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

 

/এবি/এপিএইচ/
সম্পর্কিত
পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ লুট: একজনকে ধরার পর বেরিয়ে এলো ৮৮ লাখ টাকা
মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ সভাপতি গ্রেফতার
ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ২৪৪৬ মামলা, শীর্ষে উত্তরা
সর্বশেষ খবর
উপকূলে লবণাক্ততায় কমছে ধানের ফলন, সংকটে চিংড়ি চাষও
উপকূলে লবণাক্ততায় কমছে ধানের ফলন, সংকটে চিংড়ি চাষও
অ্যাকশন শোধরানোর আগে আলিসের মানসিক দিকে দৃষ্টি সালাহউদ্দিনের
অ্যাকশন শোধরানোর আগে আলিসের মানসিক দিকে দৃষ্টি সালাহউদ্দিনের
কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় আজ
কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় আজ
সাবেক প্রতিমন্ত্রীর ছেলের বিরুদ্ধে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ
সাবেক প্রতিমন্ত্রীর ছেলের বিরুদ্ধে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
ঘূর্ণিঝড়ের নাম কে রাখে, কীভাবে ঠিক হয় সেই নাম?
ঘূর্ণিঝড়ের নাম কে রাখে, কীভাবে ঠিক হয় সেই নাম?
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা