ব্রাসেলসে নববর্ষ উদযাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৪ এপ্রিল ২০২১, ১৪:৪০আপডেট : ১৪ এপ্রিল ২০২১, ১৪:৪০

ইউরোপসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আট হাজারের বেশি বিদেশি অতিথির অংশগ্রহণে ব্রাসেলসে বাংলাদেশ দূতাবাস বাংলা নববর্ষ ভার্চুয়ালি উদযাপন করেছে। বুধবার (১৪ এপ্রিল) দূতাবাস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে সংগীত শিল্পী নবনীতা চৌধুরী গান পরিবেশন করেন। 

নববর্ষের শুভেচ্ছা দিচ্ছেন ব্রাসেলসের মেয়র

অনুষ্ঠানে রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ বলেন, পহেলা বৈশাখকে সব ভেদাভেদের ঊর্ধ্বে বাঙালির সর্ববৃহৎ প্রাণের উৎসব। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান তিনি। 

গান পরিবেশন করছেন নবনীতা চৌধুরী

অনুষ্ঠানের সূচনাপর্বে শুভেচ্ছা বক্তব্য দেন বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে নিযুক্ত ইউনেস্কোর পরিচালক লুইস হেক্সা থাউসেন। তিনি পহেলা বৈশাখকে ইউনেস্কোর স্বীকৃতির বিষয়টি উল্লেখ করেন এবং ববর্ষের শুভেচ্ছা জানান। 

ব্রাসেলসের মেয়র ফিলিপ ক্লোস একটি ভিডিও বার্তায় ব্রাসেলসকে মাল্টি-কালচারাল শহর এবং সেখানে বাঙালিসহ ১৮৪টি দেশের নাগরিকদের বসবাসের কথা উল্লেখ করেন। তিনি ব্রাসেলসে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির সব সদস্যকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বাংলায় বলেন, ‘শুভ বাংলা নববর্ষ’।

/এসএসজেড/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম