বঙ্গবন্ধু কাতরকণ্ঠে  বলেন, মারাত্মক বিপর্যয়

উদিসা ইসলাম
১৯ এপ্রিল ২০২১, ০৮:০০আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ০৮:০০

বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তথ্যের ভিত্তিতে বঙ্গবন্ধুর সরকারি কর্মকাণ্ড ও তার শাসনামল নিয়ে মুজিববর্ষ উপলক্ষে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করছে বাংলা ট্রিবিউন। আজ পড়ুন ১৯৭৩ সালের ১৯ এপ্রিলের ঘটনা।)

ঢাকা মানিকগঞ্জ মহাকুমার দুটি, সদর দক্ষিণ মহাকুমার একটি থানায় যে প্রবল ঘূর্ণিঝড় বয়ে গেছে, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেটাকে মারাত্মক বিপর্যয় বলে অভিহিত করেন। ১৯৭৩ সালের এইদিনে তিনি দুর্যোগ এলাকা পরিদর্শন করেন। টর্নেডোর ধ্বংসযজ্ঞ ও মৃত্যুর রূপ দেখে হতচকিত বিস্ময়বিহ্বল বঙ্গবন্ধু শিশুর মতো কান্নায় ভেঙে পড়েন। ইয়াহিয়া, কামান-বন্দুক যাকে এতটুকুও বিচলিত করতে পারেনি- প্রিয়জনের দারুণ দুর্ভোগে তার গাল বেয়ে অশ্রু ঝরে পড়ে।

তিনি দেখেন, আশেপাশের সব ধংসস্তূপে পরিণত হয়েছে। এলাকার উপর দিয়ে হেলিকপ্টারে যাওয়ার সময় বঙ্গবন্ধু বারবার জানালা দিয়ে ঝড়ের তাণ্ডবলীলা দেখছিলেন। তার মনের ভাব জানতে চাওয়া হলে বঙ্গবন্ধু কাতরকণ্ঠে বলেন, ‘মারাত্মক বিপর্যয়’।

বিধ্বস্ত বালুরচর গ্রামের কালিগঙ্গা নদীতে বঙ্গবন্ধু নেমে পড়ার সঙ্গে সঙ্গেই শত শত সর্বহারা মানুষ তাঁকে ঘিরে ধরে। তিনি তাদের সঙ্গে কথা বলেন, স্বান্ত্বনা দেন। আশেপাশে কোনও বাড়িঘরের চিহ্ন দেখতে না পেয়ে বঙ্গবন্ধু কথা হারিয়ে ফেলেন। স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে কথা বলে উদ্ধার ও ত্রাণ তৎপরতা সম্পর্কে খোঁজখবর নেন। সংশ্লিষ্ট কর্মচারীদের ত্রাণ তৎপরতা ত্বরান্বিত করার এবং যারা বেঁচে গেছে তাদের জন্য যা কিছু করা দরকার তা করার নির্দেশ দেন।

সামগ্রিকভাবে প্রয়োজনীয় ওষুধপত্র বিতরণের নির্দেশ দেন বঙ্গবন্ধু। দুর্গতদের মধ্যে বিতরণের জন্য ব্যক্তিগত তহবিল থেকে ২৫ হাজার টাকা প্রদানের ঘোষণাও দেন। দুর্গত মানুষের মধ্যে অবিলম্বে ছিন্নমূল মানুষগুলোর পুনর্বাসনের নির্দেশ দেন। সর্বহারা মানুষগুলোকে ছেড়ে আসার সময় তিনি অশ্রুসজল চোখে বারবার ফিরে তাকাচ্ছিলেন।

বঙ্গবন্ধু কাতরকণ্ঠে  বলেন, মারাত্মক বিপর্যয় নিহতের সংখ্যা সাত শ’

মানিকগঞ্জসহ তিনটি থানায় মৃত্যুর সংখ্যা সাত শ’র কম হবে না বলে খবরে জানানো হয়। আহত হয়েছে কমপক্ষে ১০ হাজার। গৃহহীন হয়েছে এক লাখ। এই দিনে টর্নেডো বিধ্বস্ত এলাকা ঘুরে এ তথ্য পাওয়া গেছে।

এদিকে, জাতীয় সংসদে ঢাকা ও ফরিদপুরের ঘূর্ণিঝড় পরিস্থিতি এবং ত্রাণকার্যে সরকারি তৎপরতার বিবরণ দিয়ে ত্রাণমন্ত্রী মিজানুর রহমান চৌধুরী বলেন উপদ্রুত এলাকায় ব্যাপক কার্যক্রম চলছে। সরকার দুর্গতদের সাহায্য ও পুনর্বাসনের জন্য সকল ব্যবস্থা নিয়েছে। মন্ত্রী জানান বঙ্গবন্ধু ত্রাণকার্যে সর্বশক্তি এবং সম্ভাব্য সকল সম্পদ নিয়োগের নির্দেশ দিয়েছেন।

বঙ্গবন্ধু কাতরকণ্ঠে  বলেন, মারাত্মক বিপর্যয় দুটি হেলিকপ্টার ও একটি বিমান

ঢাকা ক্যান্টনমেন্টে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এইদিনে দুটি হেলিকপ্টার ও একটি বিমান গ্রহণ করেন। প্রধানমন্ত্রী ব্রিটিশ হাইকমিশনারের কাছ থেকে দুটি হেলিকপ্টার গ্রহণ করেন। একইদিনে একটি পৃথক অনুষ্ঠানে বঙ্গবন্ধু সোভিয়েত সরকার প্রদত্ত একটি বিমান গ্রহণ করেন। বিমানটি সোভিয়েত সরকারের শুভেচ্ছা নিদর্শনস্বরূপ বঙ্গবন্ধুর ব্যক্তিগত ব্যবহারের জন্য পাঠানো হয়।

যুক্ত ঘোষণা জাতিসংঘে

জাতিসংঘের মহাসচিব ওয়ার্ল্ডহেইম ভারত-বাংলাদেশ যুক্ত ঘোষণার একটি কপি পেয়েছেন বলে তার মুখপাত্র প্রকাশ করেন। তিনি বলেন, মহাসচিব যুক্ত ঘোষণাটি পর্যালোচনা করে দেখছেন। এর আগে ভারত-বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ ঘোষণা প্রকাশ হয়।

বঙ্গবন্ধু কাতরকণ্ঠে  বলেন, মারাত্মক বিপর্যয় সাড়ে ১৮ লাখ টন খাদ্য আমদানি করা হচ্ছে

খাদ্যমন্ত্রী ফণিভূষণ মজুমদার এইদিনে জাতীয় সংসদে ঘোষণা করেন, সরকার আগামী জুন ১৮ লাখ ৫০ হাজার টন খাদ্যশস্য আমদানির ব্যবস্থা করেছে। সরকার ১২০ কোটি টাকা ব্যয় করে এ খাদ্যশস্য কিনেছে। বাকি ছয় লাখ টন খাদ্যশস্য বিভিন্ন বন্ধুরাষ্ট্রের কাছ থেকে পাওয়া যাবে। সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনাকালে বিরোধী সদস্যরা খাদ্যঘাটতি সম্পর্কে সরকারের সমালোচনা করলে খাদ্যমন্ত্রী এর জবাব দেন।

/এফএ/
সম্পর্কিত
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধু স্মরণে জাসদের আলোচনা সভা
শেখ মুজিব প্যারাডক্স
সর্বশেষ খবর
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
রংপুরে মাজারের খাদেম হত্যা: দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, খালাস ৫
রংপুরে মাজারের খাদেম হত্যা: দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, খালাস ৫
একদিন জামায়াত বলবে, দুধকলা দিয়ে কালসাপ পুষলাম: রাশেদ খাঁন
একদিন জামায়াত বলবে, দুধকলা দিয়ে কালসাপ পুষলাম: রাশেদ খাঁন
ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ১৫০ কিমি দূরের প্রধান বিমানবন্দর বন্ধ
ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ১৫০ কিমি দূরের প্রধান বিমানবন্দর বন্ধ
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা