কমেছে নমুনা পরীক্ষা ও শনাক্ত, বেড়েছে মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০২১, ১৬:৪৬আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ১৬:৪৬

দেশে গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে করোনার নমুনা পরীক্ষা ও শনাক্তের সংখ্যা কমেছে। তবে বেড়েছে মৃত্যু এবং সুস্থতার সংখ্যা।

শনিবার (২৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে গত সপ্তাহের সঙ্গে চলতি সপ্তাহের তুলনামূলক বিশ্লেষণে এ তথ্য জানায়।

অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলঅ হয়, গত সপ্তাহে (১১ এপ্রিল থেকে ১৭ এপ্রিল) দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১ লাখ ৭৭ হাজার ১৭৪টি, আর চলতি সপ্তাহে (১৮ এপ্রিল থেকে ২৪ এপ্রিল) করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১ লাখ ৭২ হাজার ৯১৬টি। অর্থাৎ নমুনা পরীক্ষার হার কমেছে ২ দশমিক ৪০ শতাংশ।

অধিদফতর জানায়, গত সপ্তাহে শনাক্ত হয়েছিলেন ৩৬ হাজার ৩১৫ জন, আর চলতি সপ্তাহে শনাক্ত হয়েছেন ২৭ হাজার ১৪৮ জন। শনাক্তের হার কমেছে ২৫ দশমিক ২৪ শতাংশ। তবে বেড়েছে সুস্থতা ও মৃত্যুর  সংখ্যা।

গত সপ্তাহে করোনা আক্রান্ত হয়ে সুস্থ হন ৩৬ হাজার ৪৩৭ জন, আর চলতি সপ্তাহে সুস্থ হয়েছেন ৪৪ হাজার ৩৩৬ জন। অর্থাৎ সুস্থতার হার বেড়েছে ২১ দশমিক ৬৮ শতাংশ।

গত সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬২২ জন, আর চলতি সপ্তাহে মারা গেছেন ৬৬৯ জন। অর্থাৎ করোনায় আক্রান্ত হয়ে  গত সপ্তাহের তুলনায় মৃত্যু বেড়েছে সাত দশমিক ৫৬ শতাংশ।

/জেএ/এপিএইচ/
সম্পর্কিত
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
হামের উপসর্গে শিশুমৃত্যু ৬০০ ছুঁই ছুঁই
ঈদের ছুটিতে হাম ও উপসর্গে মারা গেলো যতজন
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম