৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০২১, ০৮:৫১আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ০৯:১৫

রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদফতরে জানিয়েছে, রিখটার স্কেলে বাংলাদেশের এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬.০। বুধবার (২৮ এপ্রিল) সকাল ৮টা ২১ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্র ছিল ভারতের আসামে।

তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.২। সকাল ৮টা ২৪ মিনিটে এই ভূমিকম্প হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসামের শন্তিপুরের ঢেকিয়াজুলি থেকে ১২ কিলোমিটার দূরে। বাংলাদেশ ছাড়াও ভারত, মিয়ানমার, ভুটান, নেপাল ও চীনেও কম্পনটি অনুভূত হয়।

সকালে অনেক জোরে কম্পনের কারণে আতঙ্কে ঘুম ভাঙে অনেকের। তবে এখন পর্যন্ত বাংলাদেশে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে গত ৫ এপ্রিল মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা। প্রায় ৮ সেকেন্ড স্থায়ী এই কম্পনের রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৬।

/এসএনএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশব্যাপী সারের তীব্র সংকট, জামায়াতের উদ্বেগ
দেশব্যাপী সারের তীব্র সংকট, জামায়াতের উদ্বেগ
বাল্যবিয়ে রোধে শুরু হলো ‘চাইল্ড, নট ব্রাইড’ ক্যাম্পেইন
বাল্যবিয়ে রোধে শুরু হলো ‘চাইল্ড, নট ব্রাইড’ ক্যাম্পেইন
ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু উদ্বোধন
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু উদ্বোধন
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস