১৮ মে রোহিঙ্গাদের ‘জয়েন্ট রেসপন্স প্ল্যান’ ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০২১, ১৯:৪৯আপডেট : ০৭ মে ২০২১, ১৯:৪৯

রোহিঙ্গাদের ত্রাণ সহায়তার জন্য জাতিসংঘের জয়েন্ট রেসপন্স প্ল্যান আগামী ১৮ মে ঘোষণা করা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে দীর্ঘ আলোচনার পর জাতিসংঘ এই পরিকল্পনা চূড়ান্ত করেছে।

শুক্রবার (৭ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতবারের মতো এবারও ৯০ কোটি ডলারের বেশি সহায়তার জন্য দাতাদেশগুলোর প্রতি আহ্বান জানানো হবে।  রোহিঙ্গাদের সহায়তার বিষয়ে  পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলারের আলোচনা হয়েছে।

এতে আরও বলা হয়, মার্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন যে, আগামী ১৮ মে যৌথ রেসপন্স পরিকল্পনায় যুক্তরাষ্ট্র বরাবরের মতো এবারও  বড় ধরনের অবদান রাখবে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, রোহিঙ্গাদের ওপর গণহত্যা-নির্যাতনের যে তদন্ত চলছে, সে বিষয়ে  যুক্তরাষ্ট্রকে সম্পূর্ণ সহযোগিতা করবে বাংলাদেশ।  আগামী বছর এক লাখ ২৫ হাজার শরণার্থীকে গ্রহণ করার বিষয়ে বাইডেন প্রশাসনের সিদ্ধান্তকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি রাষ্ট্রদূতকে বাস্তুচ্যূত রোহিঙ্গাদের শরণার্থী হিসেবে তার দেশে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন।

উল্লেখ্য, ২০১৭ সালে দলে দলে রোহিঙ্গারা  প্রাণের ভয়ে বাংলাদেশে পালিয়ে আসে। বর্তমানে ১১ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে।

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী