তিস্তায় যেকোনও প্রকল্প করার অধিকার আছে বাংলাদেশের: চীনের রাষ্ট্রদূত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০২১, ১৮:০৯আপডেট : ১০ মে ২০২১, ১৮:০৯

ভারতের সঙ্গে পানি বণ্টন নিয়ে জটিলতা থাকলেও তিস্তা নদীতে যেকোনও ধরনের প্রকল্প নেওয়ার অধিকার বাংলাদেশের আছে বলে জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত লি জিমিং।

সোমবার (১০ মে) ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ আয়োজিত ‘ডিক্যাব টকে’ তিনি বলেন, তিস্তা নদীর ক্ষেত্রে পূর্ণ প্রস্তাব পেলে চীন অবশ্যই এটি দৃঢ়ভাবে বিবেচনা করবে।

তিনি বলেন, বাংলাদেশের পক্ষ থেকে আমরা তিস্তা নদীর বিষয়ে একটি প্রস্তাব পেয়েছি কিন্তু এই প্রকল্পের কোনও ফিজিবিলিটি স্টাডি করা হয়নি। এই স্টাডি বাংলাদেশ, চীন বা তৃতীয় কোনও পক্ষ করতে পারে। এই স্টাডি করার পরে প্রস্তাবটি বিবেচনা করা হবে বলে তিনি জানান।

ভারতের সঙ্গে তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে বাংলাদেশের সঙ্গে জটিলতা আছে জানিয়ে তিনি বলেন, এ ধরনের প্রকল্প উজান দেশে করা হলে সমস্যা তৈরি হতে পারে কারণ এটি পানি প্রবাহকে প্রভাবিত করে কিন্তু ভাটির দেশে এটি কোনও সমস্যা তৈরি করবে না।

ব্রহ্মপুত্র নদীতে চীনের বাঁধ দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি প্রশ্নটি এড়িয়ে যান। উল্লেখ্য উজানের দেশ চীন ওই নদীতে বড় আকারের বাধ দেওয়ার কাজ করছে।

/এসএসজেড/এমআর/
সম্পর্কিত
তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ শুরু আগামী বছর
তিস্তা মহাপরিকল্পনা হলে কী বদলাবে উত্তরাঞ্চলে? যা বললেন ত্রাণমন্ত্রী
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আশাবাদী চীন: রাষ্ট্রদূত 
সর্বশেষ খবর
২১ বছর পর ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা যেখানে এসে দাঁড়ালো 
২১ বছর পর ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা যেখানে এসে দাঁড়ালো 
মা-বাবার মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
মা-বাবার মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
ব্যবসায়ীকে ‘আ.লীগ নেতা ও আগস্টের মামলার আসামি’ বানিয়ে মন্ত্রণালয়ে ছাত্রদল নেতার চিঠি, পুলিশ পেলো ভিন্ন তথ্য
ব্যবসায়ীকে ‘আ.লীগ নেতা ও আগস্টের মামলার আসামি’ বানিয়ে মন্ত্রণালয়ে ছাত্রদল নেতার চিঠি, পুলিশ পেলো ভিন্ন তথ্য
সংকটে বাড়ছে খরচ, আঁচ লেগেছে টিফিন বক্সেও
সংকটে বাড়ছে খরচ, আঁচ লেগেছে টিফিন বক্সেও
সর্বাধিক পঠিত
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা
মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ
আজ রাষ্ট্রপতি নির্বাচনমির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ