অবশিষ্ট আছে পৌনে ৮ লাখ ডোজ ভ্যাকসিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০২১, ১৮:৫৯ আপডেট : ১১ মে ২০২১, ১৯:৩৬

দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর এখন পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ১৯ হাজার ৯১০ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৫ লাখ ৯৩ হাজার ৫২৩ জন। অর্থাৎ দুই ডোজ মিলিয়ে ৯৪ লাখ ১৩ হাজার ৪৩৩ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। দেশে করোনার ভ্যাকসিন সংগ্রহে ছিল এক কোটি ২ লাখ ডোজ। তাই ৭ লাখ ৮৬ হাজার ৫৬৭ ডোজ ভ্যাকসিন অবশিষ্ট আছে।

মঙ্গলবার (১১ মে) স্বাস্থ্য অধিদফতর টিকাদান বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, আজ দুই ডোজ মিলিয়ে ভ্যাকসিন নিয়েছেন ৯৭ হাজার ৩৪৭ জন। তাদের মধ্যে ২ জনের পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে।

দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে।

/এসও/আইএ/এমওএফ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
সময় এসে গেছে, ইরানকে উড়িয়ে দেবো: ট্রাম্প
সময় এসে গেছে, ইরানকে উড়িয়ে দেবো: ট্রাম্প
ব্রিটিশ সাহেবদের চা কীভাবে আমাদের অভ্যাসে পরিণত হলো, আসলে কি ফ্রি দিয়েছিল?
ব্রিটিশ সাহেবদের চা কীভাবে আমাদের অভ্যাসে পরিণত হলো, আসলে কি ফ্রি দিয়েছিল?
মেসিহীন আর্জেন্টিনার উড়ন্ত সূচনা, ৪ গোল দিলো বলিভিয়াকে
মেসিহীন আর্জেন্টিনার উড়ন্ত সূচনা, ৪ গোল দিলো বলিভিয়াকে
ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত
ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ