মিশনে জনবল ও সরঞ্জাম বাড়াতে চায় বিমান বাহিনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২১, ১৭:২৩আপডেট : ১৮ মে ২০২১, ১৭:২৩

জাতিসংঘ সদর দফতরের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। বৈঠকে তিনি বিমান বাহিনীর জনবল ও সরঞ্জাম বাড়ানোসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, গত ১৪ মে এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত দুই সফরসঙ্গীসহ যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

আইএসপিআর জানায়, জাতিসংঘ সদর দফতরের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর জনবল ও সরঞ্জাম বাড়ানো, শান্তিরক্ষীদের টিকাদান, অত্যাধুনিক সি-১৩০ জে পরিবহন বিমান মোতায়েন ও মহিলা শান্তিরক্ষীদের অংশগ্রহণ বাড়ানোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত।

এছাড়াও তিনি যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর প্রধান জেনারেল চার্লস কিউ ব্রাউনের এবং ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সির পরিচালক হেইডি গ্রান্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মত বিনিময় করবেন।

যুক্তরাষ্ট্রে অবস্থানকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এভিয়েশন কোম্পানি লকহেড মার্টিন ও বোয়িংসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ও অসামরিক স্থাপনা পরিদর্শন করবেন। এসময় তিনি এভিয়েশন এবং সামরিক সরঞ্জামাদির ওপর উপস্থাপিত আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি সেখানে বাংলাদেশ সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করবেন।

/জেইউ/এমআর/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ
কুচকাওয়াজ শেষে সশস্ত্র বাহিনীর প্রশংসায় প্রধানমন্ত্রী
ভোটের মাঠে সারা দেশে ৯ লাখ সদস্যের নিরাপত্তা বলয়
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের