২৪ ঘণ্টায় মৃত্যু বেড়েছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২১, ১৫:৪৬আপডেট : ২৫ মে ২০২১, ১৬:১০

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪০ জন। এর আগের ২৪ ঘণ্টায় ২৫ জন মারা গিয়েছিলেন। অর্থাৎ এক দিনের ব্যবধানে ১৫ জন বেশি রোগীর মৃত্যু হলো।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন এক হাজার ৬৭৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ৭ লাখ ৯২ হাজার ১৯৬ জন এবং মারা গেছেন ১২ হাজার ৪৪১ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ২৭৯ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ৩২ হাজার ৮১০ জন।

মঙ্গলবার (২৫ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬ হাজার ৬৪৩টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৬২৪টি। এখন পর্যন্ত ৫৮ লাখ ৫৪ হাজার ৯১৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০ দশমিক ০৮ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৫০ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৫৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ২৬ জন পুরুষ এবং নারী ১৪ জন। এখন পর্যন্ত পুরুষ ৮ হাজার ৯৯৫ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ৪৪৬ জন।

বয়স বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়াদের মধ্যে ৬০ ঊর্ধ্ব ১৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন, ৩১ থেকে ৪০ বছরের ৫ জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে ২ জন রয়েছেন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৮ জন, চট্টগ্রাম বিভাগে ১৮ জন, রাজশাহী বিভাগে ৪ জন; খুলনা, বরিশাল ও রংপুর বিভাগে ৩ জন করে এবং সিলেট বিভাগে একজন রয়েছেন।

২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ২৯ জন, বেসরকারি হাসপাতালে ৯ জন এবং বাসায় ২ জন মারা গেছেন।

/এসও/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম