মালদ্বীপ গেলেন সেনাপ্রধান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২১, ২০:৪২আপডেট : ০১ জুন ২০২১, ২১:৪৫

সরকারি সফরে মালদ্বীপ গেছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। মঙ্গলবার (১ জুন) সন্ধ্যায় তিনি মালদ্বীপের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ মালদ্বীপের চিফ অব ডিফেন্স ফোর্স মেজর জেনারেল আব্দুল্লাহ শামালের আমন্ত্রণে মঙ্গলবার (১ জুন) সন্ধ্যায় ঢাকা ত্যাগ করেন।

মালদ্বীপ সফরকালে বাংলাদেশ সেনাবাহিনীর নয় সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। সফরকালে তিনি মালদ্বীপ জাতীয় প্রতিরক্ষা বাহিনী সদর দফতরের বিভিন্ন সামরিক স্থাপনা ও প্রতিষ্ঠান পরিদর্শন করবেন।

এছাড়াও সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রী মারিয়া আহমেদ দিদি, চিফ অব ডিফেন্স ফোর্স মেজর জেনারেল আব্দুল্লাহ শামাল এবং অন্যান্য সামরিক কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পারস্পরিক সামরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন। সফরকালে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করবেন। সফর শেষে সেনাবাহিনী প্রধানের আগামী ৭ জুন সকালে দেশে ফেরার কথা রয়েছে।

/জেইউ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত ভারত, জানালেন সেনাপ্রধান
দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছে সেনাবাহিনী, স্মরণ রাখবে জাতি: সেনাপ্রধান
ইতিহাসের সেরা নির্বাচন হয়েছে: সেনাপ্রধান
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম