মেডিক্যাল সামগ্রী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, টিকাও আসছে শিগগিরই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০২১, ১৫:৩২আপডেট : ০৫ জুন ২০২১, ১৬:১৮

কোভিড মহামারি মোকাবিলায় সহায়তা হিসেবে বিভিন্ন মেডিক্যাল সামগ্রী প্রেরণ করছে যুক্তরাষ্ট্র। এছাড়া শিগগিরই করোনা প্রতিরোধী টিকাও পাঠানো হবে বলে জানিয়েছে দেশটির সরকার। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহিদুল ইসলাম এক টুইটে জানিয়েছেন, ঢাকার পথে মেডিক্যাল সামগ্রী বিমানবন্দরে প্লেনে উঠছে।

যুক্তরাষ্ট্রের ট্রাভিস এয়ার বেইসে উড়োজাহাজে এসব সামগ্রী ওঠানোর সময়ে পরিদর্শন করেন রাষ্ট্রদূত। টুইটে তিনি আরো লিখেছেন, ’যুক্তরাষ্ট্রের এই উদার সহায়তা কোভিড মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি করবে।’

এদিকে বৃহস্পতিবার হোয়াইট হাউজ এক ঘোষণায় জানায়, জুন মাসেই অন্তত আট কোটি ডোজ টিকা তারা বিভিন্ন দেশকে সরবরাহ করবে। এরমধ্যে প্রথম ধাপে আড়াই কোটি ডোজ বণ্টনের পরিকল্পনা তারা জানিয়েছে।

এই আড়াই কোটির মধ্যে এক কোটি ৯০ লাখ টিকা বহুপাক্ষিক অ্যালায়েন্স কোভ্যাক্সের মাধ্যমে বণ্টন করা হবে এবং বাকী ৬০ লাখ যুক্তরাষ্ট্র নিজে বিভিন্ন দেশকে দেবে।

এশিয়ার ১৬টি দেশকে ৭০ লাখ ভ্যাকসিন কোভ্যাক্সের মাধ্যমে সরবরাহ করা হবে এবং ওই দেশগুলির মধ্যে বাংলাদেশের নামও উল্লেখ করেছে হোয়াইট হাউজ। বিবৃতিতে বলা হয় ’ভারত, নেপাল, বাংলাদেশ, পাকিস্থান, শ্রীলঙ্কা, আফগানিস্থান, মালদ্বীপ, ফিলিপিন্স, মালয়েশিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, লাওস, পাপুয়া নিউ গিনি, তাওয়ান ও প্যাসিফিক আইল্যান্ড ৭০ লাখ টিকা পাবে।’ তবে কোন দেশ কত ভ্যাকসিন পাবে সেটি উল্লেখ করা হয়নি।

বিবৃতি বলা হয়, যুক্তরাষ্ট্র মোট আট কোটি ডোজের ২৫ শতাংশ নিজেরাই বণ্টন করবে এবং বাকিটা কোভ্যাক্সের মাধ্যমে হবে। যেসব দেশে কোভিড দ্রুত ছড়িয়ে পড়েছে, ওইসব দেশের প্রতিবেশী এবং অন্য যেসব দেশ যুক্তরাষ্ট্রের কাছে টিকা চেয়েছে- এই ২৫ শতাংশ টিকা তারা পাবে বলেও উল্লেখ করা হয়েছে।

/এসএসজেড/ইউএস/
সম্পর্কিত
জেন-জি: এক প্রজন্ম, দুই রূপ
কোভিড সতর্কবার্তা: চীনা সাংবাদিককে আরও ৪ বছরের কারাদণ্ড
বাংলাদেশকে ১৫ হাজার কোভিড টেস্টিং কিট উপহার দিলো চীন
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম