সৌদিতে কোয়ারেন্টিন খরচে সরকারি ভর্তুকি পাবেন যারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০২১, ১৫:৫৬আপডেট : ০৬ জুন ২০২১, ১৫:৫৬

সৌদি আরবে কোয়ারেন্টিন খরচের ওপর ভর্তুকি দেবে সরকার। সৌদিগামী প্রবাসী কর্মীদের হোটেলে কোয়ারেন্টিন খরচের সরকারি ভর্তুকির ২৫ হাজার টাকা প্রবাসী কর্মী বা তাদের মনোনীত প্রতিনিধির ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

সোমবার (৭ জুন) থেকে আবেদনপত্র জমা দেওয়া যাবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

রবিবার (৬ জুন) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানায়, মহামারি কোভিড-১৯ বিস্তার রোধকল্পে সৌদি আরব সরকারের জারি করা  নির্দেশনা অনুযায়ী, ২০ মে থেকে ৩০ জুন পর্যন্ত যেসব সৌদি প্রবাসী বাংলাদেশী কর্মী নিজের খরচে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন পালন করেছেন বা করবেন, তাদেরকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে কর্মীপ্রতি ২৫ হাজার টাকা করে ভর্তুকি প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ভর্তুকি সংশ্লিষ্ট কর্মী বা তার মনোনীত প্রতিনিধির ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে।

যেভাবে আবেদন করা যাবে

সংশ্লিষ্ট কর্মীদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.probashi.gov.bd, অথবা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ওয়েবসাইট www.wewb.gov.bd, অথবা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ওয়েবসাইট www.bmet.gov.bd থেকে আবেদনপত্র ডাউনলোড করে, কিংবা দেশের ৩টি আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে সংগ্রহ করে তা জমা দিতে বলা হয়েছে।

প্রয়োজনীয় কাগজ

কাগজপত্রসহ আগামী ৭ জুন থেকে ফ্লাইটের দিন বহির্গমনের আগে বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কে আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে। এ জন্য লাগবে—

ক. জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) কর্তৃক প্রদত্ত স্মার্টকার্ড বা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ডের ফটোকপি। খ. পাসপোর্টের প্রথম চার পৃষ্ঠার ফটোকপি।

গ. পাসপোর্টের সঙ্গে সংযুক্ত ভিসার ফটোকপি।

ঘ. টিকিটের ফটোকপি।

ঙ. হোটেল বুকিংয়ের ডকুমেন্টের  ফটোকপি।

এছাড়া সৌদি আরব প্রবাসী যেসব কর্মী ইতোমধ্যে সৌদি আরব চলে গেছেন এবং নিজ ব্যয়ে কোয়ারেন্টিন সম্পন্ন করেছেন, বা করছেন তাদেরকে একই নিয়মে সংশ্লিষ্ট আবেদনপত্র পূরণপূর্বক ৩০ জুনের মধ্যে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস, রিয়াদ অথবা বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দায় ডাকের মাধ্যমে জমা করতে হবে।

 

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
হজ পালন শেষে দেশে ফিরেছেন ১৭ হাজার ৬৮৯ হাজি, মৃত্যু ৪২
কুয়েতে ইরানি হামলার নিন্দা সৌদি আরবের
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী