এমপিদের গাড়িতে নতুন নকশার স্টিকার চায় সংসদীয় কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০২১, ১৯:২৭আপডেট : ০৮ জুন ২০২১, ১৯:৫৪

সংসদ সদস্যদের গাড়ির স্টিকারের ডিজাইন পরিবর্তন চায় সংসদ কমিটি। চলতি একাদশ জাতীয় সংসদের জন্য গাড়িতে নতুন ডিজাইনের স্টিকার চালু করতে বলেছে কমিটি। এ কারণে কমিটি নতুন একটি ডিজাইন তৈরির পরামর্শ দিয়েছে।

সোমবার (৮ জুন) সংসদ ভবনে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদে সংসদ কমিটির বৈঠকে এ পরামর্শ দেওয়া হয়েছে।

কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর সভাপতিত্বে আজ  জাতীয় সংসদ ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটি সংসদ সচিবালয়ের সরবরাহ করা গাড়ির স্টিকার নতুন করে ডিজাইন করার সুপারিশ করেছে।

এ বিষয়ে জানতে চাইলে কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সংসদ সদস্যদের গাড়ির জন্য একটি নতুন স্পিকারের ডিজাইন করতে বলেছি।’

গাড়ির স্টিকার পরিবর্তনের কোনও কারণ রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা মনে করি প্রত্যেক সংসদের জন্য স্টিকারের পরিবর্তন হওয়া দরকার। নতুন সংসদের জন্য একটি নতুন ডিজাইনের স্টিকার থাকবে। কারণ দেখা যাচ্ছে, অনেকে আগের সংসদের সদস্য ছিলেন, এখন তারা এমপি নন। কিন্তু গাড়িতে তাদের স্টিকার থেকে যাচ্ছে। এ বিষয়টি বিবেচনা করে আমরা নতুন স্টিকার করার কথা বলেছি।’

স্টিকারের অপব্যবহার হয় কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি অপব্যবহার হয় কিনা সেটা তো আমরা বলতে পারবো না। এটা দেখার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর, তারা বলতে পারবে।’

বৈঠকে জাতীয় সংসদ ভবন, সংসদ সদস্য ভবন ও তার আশপাশের এলাকার সেবা কাজ সম্পন্ন করার জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সীমানা নির্ধারণ করে পরবর্তী বৈঠকে উপস্থাপনের জন্য বলা হয়।

কমিটি জাতীয় সংসদ ভবন ও মানিক মিয়া এভিনিউতে অবস্থিত সংসদ সদস্য ভবনের আশপাশে যেসব সাইনবোর্ড ও ব্যানার লাগানো হয়েছে, তা এক সপ্তাহের মধ্যে অপসারণের জন্য সিটি করপোরেশনকে নির্দেশ প্রদান করে।

বৈঠকে মানিক মিয়া এভিনিউতে যেন কোনও দোকানপাট বসতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা ও নিয়মিত মনিটরিং করার জন্য ডিএমপিকে নির্দেশনা দেওয়া হয়।

বৈঠকে সংসদ ভবন ও সংসদ সদস্য ভবনের প্রয়োজনীয় স্থানে সিসি ক্যামেরা ও পিএবিএক্স টেলিফোন সংযোগ দ্রুততম সময়ের মধ্যে স্থাপনের জন্য সুপারিশ করা হয়।

কমিটি ন্যাম ভবনে চলমান কাজের মান ও নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে কর্মকর্তাদের নিয়মিত তদারকি করতে বলেছে।

বৈঠকে সংসদ সদস্য ভবন এলাকায় অননুমোদিতভাবে বিভিন্ন কক্ষে/স্থানে বসবাসরতদের উচ্ছেদ করার ব্যবস্থা নিতে বলা হয়।

বৈঠকে শেরেবাংলা নগরে সংসদ সদস্য ভবনের ক্যান্টিন এবং সংসদ ভবনের ক্যান্টিন দুটি পার্লামেন্ট মেম্বারস ক্লাবের মাধ্যমে পরিচালনার পক্ষে মতামত প্রদান করে কমিটি।

বৈঠকে কমিটির সদস্য এ বি তাজুল ইসলাম, ইকবালুর রহিম, ফজলে হোসেন বাদশা, কাজী ফিরোজ রশীদ, মাহবুব আরা বেগম গিনি, মনজুর হোসেন, আশেক উল্লাহ রফিক, শওকত হাচানুর রহমান (রিমন), মো. হারুনুর রশিদ, সামশুল হক চৌধুরী, সংসদ সদস্য ভবন ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক মো. সাইফুজ্জামান, সংসদ সদস্য ভবন ব্যবস্থাপনা কমিটির যুগ্ম-আহ্বায়ক নাহিদ ইজহার খান ও নার্গিস রহমান অংশগ্রহণ করেন।

 

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
১০০ বই ডিজিটালাইজ করে ই-বুক সিস্টেম চালুর সুপারিশ 
সংসদে নতুন সাউন্ড সিস্টেম স্থাপনের সুপারিশ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ক্ষমতাসীন দলের সংসদীয় বৈঠক আজ, চূড়ান্ত হবে যেসব সিদ্ধান্ত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের