আগামী সপ্তাহ থেকে দেওয়া হবে ফাইজার-সিনোফার্মের টিকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০২১, ১৫:২৭আপডেট : ১৪ জুন ২০২১, ১৮:৪৩

ফাইজার ও সিনোফার্মের টিকা কর্মসূচি আগামী সপ্তাহ থেকে শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম। সোমবার (১৪ জুন) রাজধানীর মহাখালীতে সংক্রামক ব্যাধি হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি এ কথা জানান। এ সময় তার সঙ্গে ছিলেন অধিদফতরের দুই অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা ও অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম বলেন, ‘দেশে কোভ্যাক্স থেকে ফাইজার বায়োএনটেকের এবং চীন থেকে সিনোফার্মের টিকা এসেছে।’ ভ্যাকসিনের তারিখ উল্লেখ না করে তিনি বলেন, ‘আগামী সপ্তাহ থেকে দেশে এই দুই কোম্পানির টিকাদান কর্মসূচি শুরু হবে।’

ফাইজারের টিকা কারা পাবেন জানতে চাইলে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক জানান, যারা ইতোমধ্যে টিকার প্রথম ডোজের জন্য নিবন্ধন করেছিলেন, কিন্তু প্রথম ডোজ পাননি, তাদের এ টিকা দেওয়া হবে। একইসঙ্গে এর আগে যারা নিবন্ধন করে টিকা নেওয়ার জন্য অধিদফতর থেকে এসএমএস পেয়েও টিকা নেননি, তাদের আবার এসএমএস দেওয়া হবে। তারাই টিকা পাবেন।

ফাইজারের টিকা বেশি সংবেদনশীল বলে ঢাকার সব টিকাদান কেন্দ্রে এটি দেওয়া যাবে না বলে এর আগে জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। আর বিশেষ এই টিকার জন্য রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও গ্যাস্ট্রোলিভার হাসপাতালকে নির্ধারণ করা হয়েছে।

দেশে বর্তমানে কোভিশিল্ড টিকার রেজিস্ট্রেশন বন্ধ রয়েছে। কবে নাগাদ চালু হবে জানতে চাইলে তিনি বলেন, ‘টিকার সরবরাহ পর্যাপ্ত হলে রেজিস্ট্রেশন শুরু হবে।’

 

 

/জেএ/আইএ/এমওএফ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম