সামাজিক সুরক্ষায় ২৫০ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২১, ১৯:৪৬আপডেট : ২২ জুন ২০২১, ১৯:৪৮

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) বাংলাদেশের সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়নে ২৫০ মিলিয়ন ডলারের ঋণ সহায়তা দিচ্ছে। মঙ্গলবার (২২ জুন) এডিবি ও বাংলাদেশ সরকারের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন ও এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ নিজ নিজ পক্ষে ভার্চুয়ালি এই চুক্তিতে সই করেন। এডিবি ঢাকা অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সময় বাংলাদেশে কর্মরত এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেছেন, এমন উদ্ভাবনী কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশকে সহযোগিতা করতে পারায় এডিবি খুশি, যা বিদ্যমান সুরক্ষা কর্মসূচিগুলোকে আরও বিস্তৃত ও গভীর করার পাশাপাশি পারস্পরিক সমন্বয় নিশ্চিত করবে। একইসঙ্গে এই উদ্যোগ কোভিড-১৯ মহামারির অভিঘাত থেকে উত্তরণে সহযোগিতার পাশাপাশি দেশের দরিদ্র জনগোষ্ঠীর সক্ষমতাও বাড়াবে। তিনি সামাজিক অন্তর্ভুক্তির বিষয়ে মনোযোগ দেওয়ার ক্ষেত্রে সরকারের প্রশংসা করেন বলেও জানিয়েছে এডিবি ঢাকা অফিস।

/এসআই/এমআর/
সম্পর্কিত
বাংলাদেশকে পাঁচ বছরে ৫ বিলিয়ন ডলার সহায়তা দেবে এডিবি
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
ডেডিকেটেড ঋণ ব্যবস্থাপনা কার্যালয় গঠনের সুপারিশ এডিবির 
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম