‘ঢাকার পরিস্থিতি নাজুক হয়ে যেতে পারে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২১, ২১:১৯আপডেট : ২৩ জুন ২০২১, ২১:১৯

রাজধানী ঢাকার চারপাশের এলাকা থেকে যদি মানুষকে ঠেকিয়ে রাখা না যায়, তাহলে ঢাকার করোনা পরিস্থিতি নাজুক হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে স্বাস্থ্য অধিদফতর।

বুধবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদফতরের ভার্চুয়াল ব্রিফিংয়ে একথা বলেছেন অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন।

দেশে এখন করোনাভাইরাসের দ্বিতীয় নাকি তৃতীয় ঢেউ চলছে প্রশ্নে তিনি বলেন, ‘দ্বিতীয় কিংবা তৃতীয় ঢেউয়ের চেয়ে গুরুত্বপূর্ণ হলো সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে কিনা। আমরা হয়তো দ্বিতীয় ঢেউ শেষ করতে পারিনি এখনও, কিন্তু খেয়াল করতে হবে, সংক্রমণের হার যদি পাঁচ শতাংশ বা এর নিচে রেখে দিতে পারি, তাহলে পরিস্থিতি সবসময়ই স্ট্যাবল বা স্থিতিশীল থাকবে। আর পাঁচ শতাংশের নিচে যদি কমপক্ষে তিন সপ্তাহ বা তারও কম সময় ধরে রাখা যায়, তাহলে করোনার সংক্রমণ থেকে দেশ মুক্তি পেতে পারে।’

ডা. রোবেদ আমিন বলেন, ‘কিন্তু আমরা সেটা পারিনি। সেজন্য দ্বিতীয় বা তৃতীয় ঢেউ নয়— সংক্রমণ বৃদ্ধি পেয়ে যাচ্ছে, এটাই বড় খবর।’

ঢাকায় লকডাউন জরুরি কিনা সাংবাদিকদের এ প্রশ্নে তিনি বলেন, ‘ঢাকার চারপাশের যেসব এলাকা থেকে ঢাকামুখী রোগী আসার সম্ভাবনা ছিল, সেসব স্থানগুলোকে যদি বন্ধ করা যায়, তাহলে ঢাকার ভেতরে লকডাউন দেওয়া জরুরি বা তার প্রয়োজন হবে না।’

‘‘কিন্তু যদি আমরা সে পরিস্থিতি ‘কন্ট্রোল’ করতে না পারি, অর্থাৎ ঢাকার চারপাশের এলাকা থেকে যদি মানুষকে ঠেকিয়ে রাখতে না পারি, তাহলে এমনও হতে পারে যে, ঢাকার পরিস্থিতি নাজুক হয়ে যেতে পারে।’’

অধ্যাপক রোবেদ আমিন বলেন,  ‘সেক্ষেত্রে হয়তো লকডাউনের প্রয়োজন আছে বলে মনে হতে পারে। কিন্তু বর্তমান সময়ে এজন্য খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আশেপাশের জেলাতে যদি লকডাউন ঠিকভাবে পালিত হয়, তাহলে ঢাকামুখী মানুষের যাত্রা কমে যাবে। আর সেটা হলে লকডাউনের প্রয়োজন হবে বলে মনে করছি না।’

/জেএ/এপিএইচ/
সম্পর্কিত
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু
স্বাস্থ্য খাতের পরিবর্তনে বাস্তবায়নের দ্বারপ্রান্তে ‘ই-হেলথ কার্ড’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
টাইফয়েডের টিকা দেবে সরকার, কারা পাবে
সর্বশেষ খবর
জুলাইয়ের বিজয় জনগণের, কোনও ব্যক্তি বা দলের নয়: জামায়াত আমির
জুলাইয়ের বিজয় জনগণের, কোনও ব্যক্তি বা দলের নয়: জামায়াত আমির
সাহিত্যের টানে ভ্রমণের গল্প
সাহিত্যের টানে ভ্রমণের গল্প
চাঁদে আছড়ে পড়তে যাচ্ছে স্পেসএক্সের রকেট
চাঁদে আছড়ে পড়তে যাচ্ছে স্পেসএক্সের রকেট
স্কটল্যান্ডে সেরা ফল করেও স্বপ্নার স্বপ্ন ভঙ্গ
স্কটল্যান্ডে সেরা ফল করেও স্বপ্নার স্বপ্ন ভঙ্গ
সর্বাধিক পঠিত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ
সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ
জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন
জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা