খুলনায় টানা ৩ দিন সর্বাধিক মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২১, ১৮:০২আপডেট : ২৪ জুন ২০২১, ১৮:৫৯

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করেনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮১ জন। এদের মধ্যে খুলনা বিভাগে মারা গেছেন ২৩ জন। গত দুই দিনেও আট বিভাগের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে খুলনা বিভাগে।

বুধবার (২৩ জুন) দেশে করোনায় আক্রান্ত হয়ে ৮৫ জনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদফতর। ওই ৮৫ জনের মধ্যে ৩৬ জন এবং তার আগের দিন মঙ্গলবার (২২ জুন) মারা যাওয়া ৭৬ জনের মধ্যে ২৭ জনই ছিল খুলনা বিভাগের।

বৃহস্পতিবার (২৪ জুন) করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় মৃত ৮১ জনের মধ্যে খুলনা বিভাগের রয়েছে ২৩ জন। এছাড়া  ঢাকা বিভাগের ১৩ জন, চট্টগ্রাম ও রংপুর বিভাগের ৭ জন করে, রাজশাহী বিভাগের ২০ জন, সিলেট বিভাগের ৫ জন এবং  ময়মনসিংহ ও বরিশাল বিভাগের ৩ জন করে মারা গেছেন।

মৃত্যুর পাশাপাশি গত ২৪ ঘণ্টায় খুলনায় রোগী শনাক্তেও তৃতীয় সর্বোচ্চ স্থানে রয়েছে। এ বিভাগে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৯১৭ জন।

তবে শনাক্তের শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। এ বিভাগে শনাক্ত হয়েছেন দুই হাজার ২৭১ জন। এছাড়া ময়মনসিংহ বিভাগে শনাক্ত হয়েছেন ১৫১ জন, চট্টগ্রাম বিভাগে ৬১১ জন, রাজশাহী বিভাগে এক হাজার ১৮ জন, রংপুর বিভাগে ৮৪৩ জন, বরিশাল বিভাগে ১২২ জন এবং সিলেট বিভাগে শনাক্ত হয়েছেন ১২৫ জন।

/জেএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের