‘শুধু আইসিইউ নয়, জেনারেল বেডেও জায়গা হচ্ছে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২১, ১৯:২৯ আপডেট : ২৮ জুন ২০২১, ২০:২৯

গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন আট হাজার ৩৬৪ জন, যা কিনা দেশের মহামারিকালে একদিনে সর্বোচ্চ রোগী শনাক্তের রেকর্ড। এর আগে গত ৭ এপ্রিল করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে সাত হাজার ৬২৬ জন রোগী একদিনে শনাক্ত হয়েছিল। তখন পর্যন্ত দেশে সেটাই ছিল করোনা শনাক্তের সর্বোচ্চ সংখ্যা। কিন্তু আজ সেই সংখ্যাও অতিক্রম করেছে।

সর্বোচ্চ রোগী শনাক্তের দিনে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১০৪ জন, যা কিনা টানা দ্বিতীয় দিনের মতো মৃত্যুতে একশ’ ছাড়ালো। গতকাল (২৭ জুন) মহামারিকালে সর্বোচ্চ ১১৯ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।

রোগী শনাক্ত এবং মৃত্যুর এই ঊর্ধ্বগতিতে রাজধানী ঢাকার হাসপাতালগুলোতে শয্যার সংকট দেখা যাচ্ছে।

রাজধানী ঢাকার করোনা ডেডিকেটেড অন্যতম চার হাসপাতালেই কোনও আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) ফাঁকা নেই। এগুলো হলো, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল।

সোমবার (২৮ জুন) স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ১০টি আইসিইউ বেড, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২০টি বেড, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৪ ও শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের ১০টি বেডের সবক’টিতে রোগীতে ভর্তি। এরমধ্যে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনার ২৭৫ সাধারণ শয্যাতে অতিরিক্ত সাত জন রোগী ভর্তি রয়েছে।

এছাড়াও ডেডিকেটেড কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের ২৬টি আইসিইউ বেডের মধ্যে চারটি, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের ১৬ বেডের মধ্যে নয়টি, সরকারি কর্মচারী হাসপাতালের ছয় বেডের মধ্যে ছয়টি, রাজারবাগ পুলিশ হাসপাতালের ১৫ বেডের মধ্যে দুটি, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের ১০টি বেডের মধ্যে দুটি, ২৫০ শয্যা টিবি হাসপাতালের পাঁচটি আইসিইউ বেডের মধ্যে তিনটি, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের ১০টি বেডের মধ্যে চারটি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ২০ বেডের মধ্যে তিনটি আর ডিএনসিসি করোনা হাসপাতালের ২১২ আইসিইউ বেডের মধ্যে খালি রয়েছে ১২০টি।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, রোগী সংক্রমণের এই ঊর্ধ্বগতিতে হাসপাতালগুলোতে এখনও কিছুটা বেড ফাঁকা থাকলেও সেটা ক্রমেই রোগীতে ভর্তি হয়ে যাচ্ছে। আর সংক্রমণ এভাবে বাড়তে থাকলে রোগী সামাল দেওয়া কঠিন হয়ে যাবে।

 

/জেএ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
১৪ মাস পর সিলেটে ফের করোনা শনাক্ত 
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
সর্বশেষ খবর
মহারাষ্ট্রে ২ লিটার কিং কোবরা সাপের বিষ ও বাঘ-চিতার চামড়াসহ গ্রেফতার ৬
মহারাষ্ট্রে ২ লিটার কিং কোবরা সাপের বিষ ও বাঘ-চিতার চামড়াসহ গ্রেফতার ৬
হেপাটাইটিস শনাক্তকরণে মেডিপ্যাকের সিএমই আয়োজন
হেপাটাইটিস শনাক্তকরণে মেডিপ্যাকের সিএমই আয়োজন
পদ্মা সেতু দিয়ে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যে ৬ এলাকা ঝুঁকিপূর্ণ
পদ্মা সেতু দিয়ে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যে ৬ এলাকা ঝুঁকিপূর্ণ
মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের চার সদস্য গ্রেফতার
মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের চার সদস্য গ্রেফতার
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন