রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন বাবুনগরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০২১, ১৯:৩৭আপডেট : ০৫ জুলাই ২০২১, ২০:০৭

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে সাক্ষাৎ করবেন হেফাজত ইসলামের নেতারা। এজন্য ঢাকায় এসেছেন সংগঠনটির আমির জুনায়েদ বাবুনগরী। সোমবার (৫ জুলাই) রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় যাবেন তিনি।

সাক্ষাতে অংশ নিতেই সোমবার চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছেন জুনায়েদ বাবুনগরী। হেফাজতের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদিসহ সংগঠনের অন্যান্য নেতাও স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে যাবেন।

এ সময় কওমি মাদ্রাসা খুলে দেওয়া, হেফাজত নেতাকর্মীদের মুক্তি, মামলার বিষয়ে আলোচনা করবেন তারা।

হেফাজতের মহাসচিব মাওলানা নুরুল ইসলামের ব্যক্তিগত সহকারী মোরশেদ বিন নূর বাংলা ট্রিবিউনকে বলেন, রাত ৯টার দিকে হেফাজত নেতারা মন্ত্রীর বাসায় যাবেন। বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

/সিএ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
রামিসা হত্যার বিচার দ্রুত শেষের আশা, ‘ডলার’ সম্পর্কে তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম