বদলি নয়, চিকিৎসকদের হাসপাতালে সংযুক্ত করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

শফিকুল ইসলাম
০৬ জুলাই ২০২১, ১৬:০৮আপডেট : ০৬ জুলাই ২০২১, ১৬:১৯

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, দেশের বিভিন্ন হাসপাতালে করোনার রোগী বাড়তে থাকায় হাসপাতালে চিকিৎসকরা হিমসিম খাচ্ছেন। এ কারণে করোনাকালীন সংকট থেকে উত্তরণের জন্য মেডিক্যাল কলেজগুলো থেকে চিকিৎসকদের হাসপাতালগুলোতে সংযুক্ত করা হয়েছে।

করোনারকালীন সংকট কেটে গেলে তারা আবার পূর্বের কর্মস্থলে ফিরে যাবেন। এটাকে বদলি বলা যায় না। তাদেরকে হাসপাতালগুলোতে সংযুক্ত করা হয়েছে।
সম্প্রতি এক সঙ্গে ১৩ শ চিকিৎসকের বদলি প্রসঙ্গে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী টেলিফোনে বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।

মন্ত্রী জানান, এই মুহূর্তে মেডিক্যাল কলেজের চিকিৎসকদের কাজের চাপ কম। হাসপাতালগুলোতে বেশি। তাই তাদের সাময়িক সময়ের জন্য সেখানে পাঠানো হয়েছে।

জাহিদ মালেক জানান, রাশিয়া থেকে করোনার ভ্যাকসিন আনার বিষয়ে চুক্তির প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এখন রাশিয়া থেকে তাদের ফিরতি ম্যাসেজ পেলে কত পরিমাণ টিকা কত দামে আনা যাবে, কবে নাগাদ আনা যাবে  সেসব বিষয় চূড়ান্ত হবে। তিনি জানান, আশা করছি চলতি জুলাইয়ের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে।

/এসআই/এমএস/
সম্পর্কিত
আদ-দ্বীনের ভবনটি হাসপাতালের জন্য উপযুক্ত নয়: তদন্ত কমিটি
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা ছিল: তদন্ত কমিটি
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি