চিকিৎসকদের ত্রুটিপূর্ণ বদলির আদেশ স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০২১, ২১:৪৬আপডেট : ০৬ জুলাই ২০২১, ২১:৪৬

বদলি আদেশে যেসব চিকিৎসকের পদায়নে ত্রুটি রয়েছে, সেই সব ত্রুটিপূর্ণ বদলির আদেশ স্থগিত করেছে সরকার। মঙ্গলবার (৬ জুলাই) এ আদেশ জারি করে চিকিৎসকদের, বিশেষ করে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বা স্বাস্থ্য সার্ভিসের কর্মকর্তাদের সংযুক্তি আদেশ বাস্তবায়ন জটিলতা নিরসনে নতুন নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার রাতে এই নির্দেশনা জারি করা হয়।

স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব আবু রায়হান মিয়ার সই করা নির্দেশনায় বলো হয়, ‘স্বাস্থ্যসেবা বিভাগের গত ০৪/০৭/২০২১ এবং ০৫/০৭/২০২১ তারিখের বিভিন্ন স্মারকে কোভিড রোগীদের সেবা প্রদানের জন্য সহকারী অধ্যাপক ও প্রভাষক পদের চিকিৎসকদের বিভিন্ন পর্যায়ের হাসপাতালে সংযুক্তিতে পদায়ন করা হয়। তথ্যগত অপ্রতুলতার কারণে এই সংযুক্তি আদেশগুলোতে নিম্নরূপ চিকিৎসকদেরও পদায়ন করা  হয়ে থাকতে পারে:

ক. আরটিপিসিআর ল্যাবসহ অন্যান্য ল্যাব কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত চিকিৎসক।                                                                     

খ. কোভিড ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসার সঙ্গে সম্পৃক্ত চিকিৎসক।                                                                          

গ. মেডিক্যাল কলেজের বিভিন্ন বিভাগের একমাত্র চিকিৎসক, যিনি শিক্ষা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত।

এছাড়াও চিকিৎসকদের বর্তমান কর্মস্থলের বিষয়েও তথ্যগত ভুল থাকার কারণে কোনও কোনও ক্ষেত্রে আদেশ ত্রুটিপূর্ণ হয়ে থাকতে পারে।

ঘ. বর্ণিত কারণে সংযুক্তি আদেশ বাস্তবায়নে জটিলতা থাকলে সংশ্লিষ্ট চিকিৎসকদের আদেশ বাস্তবায়ন স্থগিত রেখে আগামী ০৮/০৭/২০২১ তারিখের মধ্যে সুস্পষ্ট কারণ উল্লেখপূর্বক তাদের তালিকা এ বিভাগের পার-১ অধিশাখার ই-মেইলে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

উল্লেখ্য, স্বাস্থ্য মন্ত্রণালয়ের আদেশে যেসব চিকিৎসককে বদলি বা পদায়ন করা হয়েছে, বদলিকৃত সেই তালিকায় কয়েকজন চিকিৎসকের নাম রয়েছে, যারা অনেক আগেই সরকারি চাকরি থেকে অবসরে গেছেন। আবার কেউ কেউ মারাও গেছেন। তাদের সেই তালিকা সংশোধন করতেই এই  নির্দেশনা জারি করা হয়েছে বলে জানা গেছে।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য দিল্লি অপেক্ষা করছে: দীনেশ ত্রিবেদী
হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর 
প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরও উন্নত এবং সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বশেষ খবর
চার সুরসম্রাজ্ঞীর গানে জয়িতা
চার সুরসম্রাজ্ঞীর গানে জয়িতা
সপ্তাহখানেকের মধ্যেই গ্যাসের সরবারহ স্বাভাবিক হবে, আশা রিজভীর
সপ্তাহখানেকের মধ্যেই গ্যাসের সরবারহ স্বাভাবিক হবে, আশা রিজভীর
অ্যাপলকে যে পরিবর্তনের নির্দেশ দিলেন ডোনাল্ড ট্রাম্প
অ্যাপলকে যে পরিবর্তনের নির্দেশ দিলেন ডোনাল্ড ট্রাম্প
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
সর্বাধিক পঠিত
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ