স্বাস্থ্য খাতে ৬৯২৫ পদ সৃজনের প্রস্তাব নিয়ে সভা বৃহস্পতিবার

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৩ অক্টোবর ২০২৬, ১৮:১৫ আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ১৮:১৫

দেশের সরকারি স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়াতে বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে রাজস্ব খাতে ৬ হাজার ৯২৫টি পদ সৃজনের প্রস্তাব নিয়ে আগামী ১৫ অক্টোবর বৃহস্পতিবার সভা অনুষ্ঠিত হবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উদ্যোগে সচিবের সভাপতিত্বে ওই দিন সকাল সাড়ে ১০টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হবে।

স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-৪ শাখা থেকে সোমববার জারি করা সভার নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশ অনুযায়ী, সভায় ছয়টি প্রস্তাব নিয়ে আলোচনা হবে। এর মধ্যে রাঙামাটি ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত জেনারেল হাসপাতালের জন্য রাজস্বখাতে ২২১টি পদ সৃজনের প্রস্তাব রয়েছে। 

এ ছাড়া পাঁচটি মেডিক্যাল কলেজের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের জন্য ২ হাজার ১২৮টি, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ১০০ শয্যাবিশিষ্ট নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) জন্য ৭১৩টি এবং দেশের সব সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে নবজাতক বিভাগের জন্য ১ হাজার ৩১১টি পদ সৃজনের প্রস্তাব আলোচনায় উঠবে।

এ ছাড়া নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের নিয়ন্ত্রণাধীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ১০ শয্যাবিশিষ্ট ডায়ালাইসিস ইউনিটের জন্য ২ হাজার ৫০০টি সিনিয়র স্টাফ নার্সের পদ সৃজনের প্রস্তাব রয়েছে। 

ইপিআই অ্যান্ড সার্ভিল্যান্স, স্বাস্থ্য অধিদফতর, মহাখালীর জন্য ইপিআই পোর্টার বা ভ্যাকসিন বাহকের ৫২টি পদ সৃজনের বিষয়টিও সভায় আলোচনা করা হবে।

নোটিশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত সময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। খবর বাসস।

/ইউএস/
সম্পর্কিত
হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩
হাম-উপসর্গে একদিনে আক্রান্ত ১৪২১, মৃত্যু দুজনের
একদিনে হাম ও ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু
সর্বশেষ খবর
ডেঙ্গুর ভ্যাকসিন অনুমোদনে কেন এত সতর্ক সরকার? জানালেন প্রতিমন্ত্রী
ডেঙ্গুর ভ্যাকসিন অনুমোদনে কেন এত সতর্ক সরকার? জানালেন প্রতিমন্ত্রী
ওভিসিতে নাঈলা নাঈম, পরিচালনায় সৈকত রেজা
ওভিসিতে নাঈলা নাঈম, পরিচালনায় সৈকত রেজা
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস
‘বিনয় নিয়ে বলছি, বার্সেলোনাই বিশ্বের সেরা ফুটবল খেলছে’
‘বিনয় নিয়ে বলছি, বার্সেলোনাই বিশ্বের সেরা ফুটবল খেলছে’
সর্বাধিক পঠিত
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
প্রেমে আকর্ষণ বাড়াতে গোসল না করা, ‘ফেরোমোন ম্যাক্সিং’ ট্রেন্ড আসলে কী
প্রেমে আকর্ষণ বাড়াতে গোসল না করা, ‘ফেরোমোন ম্যাক্সিং’ ট্রেন্ড আসলে কী
‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না
ড. ইউনূসের হেনস্তা ইস্যুতে তথ্য উপদেষ্টা  ‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন