৮ সরকারি হাসপাতালে আইসিইউ ফাঁকা নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুলাই ২০২১, ১৮:৫২ আপডেট : ০৭ জুলাই ২০২১, ১৯:৪৯

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২০১ জন। দেশে মহামারির ১৬ মাসে একদিনে এই প্রথম মৃত্যুর সংখ্যা ২০০ ছাড়ালো। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১১ হাজার ১৬২ জন। এ নিয়ে টানা দু’দিন শনাক্ত ১১ হাজার ছাড়িয়েছে। তার আগের দিন (৬ জুলাই) শনাক্ত হয়েছিলেন ১১ হাজার ৫২৫ জন।

রোগী সংক্রমণের এই ঊর্ধ্বগতি আর মৃত্যুর মিছিলের মধ্যে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, রাজধানী ঢাকার ৮ বড় সরকারি করোনা ডেডিকেটেড হাসপাতালে আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) বেড ফাঁকা নেই। অন্যান্য হাসপাতালেও কমে আসছে আইসিইউ বেডের সংখ্যা।

স্বাস্থ্য অধিদফতরের বুধবারের (৭ জুলাই) করোনা বিষয়ক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনা ডেডিকেটেড কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের ২৬ বেড, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ১০ বেড, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের ১৬ বেড, সরকারি কর্মচারী হাসপাতালের ছয় বেড, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২০ বেড, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৪ বেড, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের ১০ বেড, রাজারবাগ পুলিশ হাসপাতালের ১৫ বেডের সবক’টি রোগীভর্তি। সরকারি এই আট হাসপাতালের ১২৭ বেডে রোগী ভর্তি রয়েছে।

রাজধানী ঢাকায় করোনা ডেডিকেটেড হাসপাতাল রয়েছে ১৬টি। এরমধ্যে সংক্রামক ব্যাধি হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতাল এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা হলেও সেখানে তাদের জন্য আইসিইউ নেই।

বাকি হাসপাতালগুলোর মধ্যে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের ১০ বেডের মধ্যে দুটি, টিবি হাসপাতালের পাঁচ বেডের মধ্যে তিনটি, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের ১০ বেডের মধ্যে তিনটি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ২০ বেডের মধ্যে দুটি আর ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতালের ২১২ আইসিইউ বেডের মধ্যে ৭৫টি ফাঁকা রয়েছে।

সব মিলিয়ে এই ১৬ হাসপাতালের ৩৮৪টি আইসিইউ বেডের মধ্যে ফাঁকা রয়েছে মাত্র ৮৫টি।

/জেএ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
আইসিইউতে নির্মাতা মাতিয়া বানু শুকু
৪ হাসপাতাল ঘুরেও ছেলেকে বাঁচাতে পারেননি বাবা, আরেক ছেলে আইসিইউতে
মারধরের পর গুলি করে যুবদল কর্মীকে হত্যা; আরেকজন আইসিইউতে
সর্বশেষ খবর
মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের চার সদস্য গ্রেফতার
মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের চার সদস্য গ্রেফতার
গোপালগঞ্জে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে পার্শ্ববর্তী জেলায়, কোন কেন্দ্রের কোথায়
গোপালগঞ্জে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে পার্শ্ববর্তী জেলায়, কোন কেন্দ্রের কোথায়
ধানমন্ডিতে জুয়েলার্সের দোকান থেকে ৩৮ কোটি টাকার গহনা চুরি: ৩ আসামি রিমান্ডে
ধানমন্ডিতে জুয়েলার্সের দোকান থেকে ৩৮ কোটি টাকার গহনা চুরি: ৩ আসামি রিমান্ডে
আমদানি-নির্ভরতা কমিয়ে বহুমুখী জ্বালানি কাঠামো গড়তে চায় সরকার: তিতুমীর
আমদানি-নির্ভরতা কমিয়ে বহুমুখী জ্বালানি কাঠামো গড়তে চায় সরকার: তিতুমীর
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন