লকডাউনে সরকারি দাফতরিক কাজ ভার্চুয়ালি করার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০২১, ১৩:২৯আপডেট : ১১ জুলাই ২০২১, ১৬:১৬

চলমান কঠোর বিধি-নিষেধে (লকডাউন) সরকারি সকল দফতরের কাজ ই-নথি, ই-টেন্ডার, ই-মেইল, এসএমএস, হোয়াটসঅ্যাপের মতো ভার্চুয়াল প্লাটফর্ম ব্যবহার করে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ রবিবার (১১ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা থেকে সংশ্লিষ্টদের এ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করা হয়েছে।

উপ-সচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর সংক্রমণ বিস্তার রোধে আরোপিত বিধি-নিষেধে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিসমূহ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের বর্তমান এই পরিস্থিতিতে ব্যতিক্রম হিসেবে সকল জরুরি অফিস ও সেবা কার্যক্রম চালু রয়েছে।

এমন পরিস্থিতে সরকারি অফিসের দাপ্তরিক সকল কাজ ভার্চুয়ালি সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয় চিঠিতে।

দেশে করোনাভাইরাস পরিস্থিতি ভয়ানক রূপ ধারণ করলে গত ১ জুলাই থেকে সারাদেশে কঠোর বিধি-নিষেধ জারি করে সরকার। এক দফা বাড়িয়ে এই বিধি-নিষেধ আগামী ১৪ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। কঠোর বিধি-নিষেধ জারি করে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, এই বিধি-নিষেধ চলমান অবস্থায় জরুরি পরিষেবা বাদে সব ধরনের সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত অফিস বন্ধ থাকবে। এছাড়াও বন্ধ রয়েছে সবধরনের গণপরিবহনও।

/এসআই/ইউএস/
সম্পর্কিত
ছুটিতে থাকলেও মন্ত্রীরা যেসব সুবিধা পান
জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-সেমিনারে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশ
প্রধানমন্ত্রীকে সভাপতি করে নিরাপত্তা-সামাজিক স্থিতিশীলতায় জাতীয় সমন্বয় কমিটি 
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের