টিকা আসার গতিতে সন্তুষ্ট নয় সংসদীয় কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০২১, ১৯:১৮ আপডেট : ১১ জুলাই ২০২১, ১৯:২৫

করোনাভাইরাসের টিকা বিদেশ থেকে আনার গতিতে সন্তুষ্ট নয় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটি মনে করছে, টিকা আসার যে গতি তাতে টিকা কার্যক্রম সম্পন্ন করতে ২০২৪  সাল লেগে যেতে পারে। এদিকে ভারতের সেরাম ইনস্টিটিউটের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি ‘কোভিশিল্ড’ টিকা সেপ্টেম্বরে আসার সম্ভাবনার কথা জানিয়েছে মন্ত্রণালয়।

রবিবার (১১ জুলাই) সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠক শেষে কমিটি সভাপতি মুহাম্মদ ফারুক খান বাংলা ট্রিবিউনকে বলেন, এখনকার গতি নিয়ে সন্তুষ্টির কিছু নেই। টিকা আনার অগ্রগতি নিয়ে আমরা আগেই অসন্তোষ প্রকাশ করেছি।  যেরকম আমরা জেনেছি প্রতিমাসে গড়ে ৫০ লাখের মত আসতে পারে। সেই হিসেবে ১২/১৩ কোটি মানুষের জন্য ২৬ কোটি ডোজ লাগবে। তাহলে দেশের বেশিরভাগ মানুষকে টিকার আওতায় আনতে তো ২০২৪ সাল লেগে যাবে।

ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কবে নাগাদ টিকা আসবে সে বিষয়ে সংসদীয় কমিটির বৈঠকে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে ফারুক খান বলেন, ভারতের সেরামের যাতে আমাদের যে চুক্তি হয়েছে সেই চুক্তির আওতায় টিকা আগামী সেপ্টেম্বর মাসে টিকা পাঠানো শুরু করবে।

গত মে মাসে সংসদীয় কমিটির বৈঠকে ভারতের সেরাম ইনস্টিটিউটের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছিল। বিষয়টি রবিবারের বৈঠকে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে ফারুক খান বলেন, মন্ত্রণালয় আমাদের জানিয়েছে, ভারত দুঃখ প্রকাশ করেছে। সেজন্য কমিটি বলেছে, আইনি পথে আর যাবো না।

সমুদ্র পথে মানব পাচার যৌথ কমিটি চায় সংসদীয় কমিটি

বৈঠকে সমুদ্রপথে অবৈধভাবে বিদেশ যাত্রা রোধে পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় যৌথ কমিটি করে কঠোর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়।

এ বিষয়ে কমিটির সভাপতি বলেন, কিছুদিন পরপর খবর আসে অবৈধভাবে বিদেশ যাওয়ার সময় সাগরে বাংলাদেশির মৃত্যু। এটা তো আমাদের জন্য ইজ্জতের ব্যাপার। আমরা যে উন্নয়নশীল দেশের দিকে যাচ্ছি, সেদিক থেকে দেখলে এটা নেতিবাচক। যারা আটক হয়ে ফিরে আসছে তাদের রিমান্ডে নিয়ে কারা অবৈধভাবে পাঠাচ্ছে সে বিষয়ে খোঁজ নিতে বলেছি। এজন্য আমরা পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়কে যৌথ কমিটি করে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছি।

দূতাবাসের দুর্নীতি বিব্রত করে

বৈঠকে দেশের বাইরে বাংলাদেশের দূতাবাসে দুর্নীতির নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছেন ফারুক খান। তিনি বলেন, লেবানন ও ইতালির মিলানে আমাদের দূতাবাসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। সেটা নিয়ে আমরা জানতে চেয়েছিলাম। মন্ত্রণালয় জানিয়েছে, মিলানে যে দায়িত্বে ছিল তাকে অন্যত্র বদলি করা হয়েছে। এ ধরনের অভিযোগ বার বার যাতে শুনতে না হয় সেই বিষয়ে ব্যবস্থা নিতে বলেছি।

ফারুক খানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, নুরুল ইসলাম নাহিদ, গোলাম ফারুক খন্দকার প্রিন্স,  আব্দুল মজিদ খান, মো. হাবিবে মিল্লাত এবং নিজাম উদ্দিন জলিল (জন) অংশ নেন।

 

/ইএইচএস/এমআর/
সম্পর্কিত
অবৈধ ইটভাটায় অর্থায়ন বন্ধের সুপারিশ
সংসদে চার স্থায়ী কমিটি পুনর্গঠন
দেশে গত ছয় মাসে কোনও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি: সংসদীয় কমিটি
সর্বশেষ খবর
‘আদাই’র নগ্ন দৃশ্যে ভয় পেয়েছিলেন অমলা, নতুন সিদ্ধান্ত নায়িকার 
‘আদাই’র নগ্ন দৃশ্যে ভয় পেয়েছিলেন অমলা, নতুন সিদ্ধান্ত নায়িকার 
জামালের ভাবনায় ইউরোপের লিগে খেলা ফুটবলারসহ ইন্দোনেশিয়ার দর্শকও
জামালের ভাবনায় ইউরোপের লিগে খেলা ফুটবলারসহ ইন্দোনেশিয়ার দর্শকও
যুবদল নেতার মামলায় জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে
হাট ইজারা নিয়ে সংঘর্ষ যুবদল নেতার মামলায় জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে
শীতের বাগানের প্রস্তুতি শুরু করুন এখনই, পরে মিলবে ভরা ফলন
শীতের বাগানের প্রস্তুতি শুরু করুন এখনই, পরে মিলবে ভরা ফলন
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী