গার্মেন্ট মালিকেরা কথা দিয়েছেন কারখানা বন্ধ রাখবেন: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০২১, ০০:২৬আপডেট : ১৪ জুলাই ২০২১, ০০:২৬

ঈদের পরে ২৩ জুলাই থেকে জারি হতে যাওয়া কঠোর বিধি-নিষেধের সময় সব শিল্প-কারখানা বন্ধ রাখবেন বলে গার্মেন্ট মালিক সমিতির পক্ষ থেকে কথা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। মঙ্গলবার একাত্তর টেলিভিশনের টকশো একাত্তর জার্নালের শুরুতেই আলেচনায় তিনি এ কথা জানান।

শিথিল সময়ের পরে আবারও কঠোর বিধি-নিষেধ জারি হতে যাচ্ছে বললেও আসলে সব বন্ধ করা সম্ভব হবে কিনা অনুষ্ঠানের আলোচক জ ই মামুনের প্রশ্নের ভিত্তিতে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, এবার গার্মেন্টসহ অন্যান্য কারখানা বন্ধ থাকবে।

এসময় উপস্থাপক মিথিলা ফারজানা সন্দেহ প্রকাশ করে বলেন, এর আগেও একাধিকবার কারখানা বন্ধ থাকার কথা বলা হলেও পরে মালিকদের কারণে খুলে দিতে হয়েছে। এবারও তেমন কিছু ঘটবে কিনা প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এবার তারা কথা দিয়েছেন কারখানা বন্ধ থাকবে।

/ইউআই/এএ/
সম্পর্কিত
আ.লীগের লকডাউনে সহিংসতা: গোপালগঞ্জে দুই মামলায় আসামি ৩৬৭, গ্রেফতার ৫
সন্ধ্যার পর ঢাকা আরও ফাঁকা, আতঙ্ক কাটেনি নগরবাসীর
গোপালগঞ্জে ছিল কড়া নিরাপত্তা, পরিস্থিতি স্বাভাবিক
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম