বেসরকারি হাসপাতালের ৪৮৫ আইসিইউ’র মধ্যে ফাঁকা মাত্র ৯৭টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০২১, ১৯:১৪আপডেট : ১৯ জুলাই ২০২১, ১৯:১৯

২৪ ঘণ্টার ব্যবধানে রাজধানী করোনা ডেডিকেটেড ২৮ হাসপাতালের মোট ৪৮৫ আইসিইউ’র ( নিবিড় পরিচর্যা কেন্দ্র) মধ্যে ফাঁকা রয়েছে মাত্র ৯৭টি। সোমবার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদপতর থেকে এ তথ্য জানা গেছে।

অধিদফতর জানাচ্ছে, বেসরকারি ২৮ হাসপাতালের মধ্যে ইবনে সিনা হাসপাতালের ১০ বেড, ইউনাইটেড হাসপাতালে ২২ বেড, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ৮ বেড, গ্রিন লাইফ হাসপাতালের ১০ বেড, ল্যাব এইড হাসপাতালের সাত বেড, ইউনির্ভাসেল মেডিক্যাল কলেজ হাসপাতালের ২১ বেড, জয়নুল হক সিকদার ওমেন্স মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালের ১২ বেড, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের ১০ বেড, উত্তরা ক্রিসেন্ট হাসপাতালের আট বেড, হাই কেয়ার হাসপাতালের ১০ বেড ও আল মানার হাসপাতালের ছয় বেডের মধ্যে সবগুলোতে রোগী ভর্তি রয়েছেন।

বাকি হাসপাতালগুলোর মধ্যে আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৬ বেডের মধ্যে ১১টি, আসগর আলী হাসপাতালের ১৮ বেডের মধ্যে একটি, স্কয়ার হাসপাতালের ২৮ বেডের মধ্যে সাতটি, এভার কেয়ার হাসপাতালের ২১ বেডের মধ্যে একটি, ইমপালস হাসপাতালের ৫৬ বেডের মধ্যে ১২টি, এ এম জেড হাসপাতালের ১০ বেডের মধ্যে দুইটি, জাপান ইস্ট ওয়েস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের ১২ বেডের মধ্যে আটটি, হলি ফ্যামিলি হাসপাতালের ১৫ বেডের মধ্যে একটি, পপুলার মেডিক্যাল কলেজ হাসপাতালের ৪২ বেডের মধ্যে একটি, এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ৪০ বেডের মধ্যে সাতটি, সাহাবুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালের ২২ বেডের মধ্যে ১১টি, বেটার লাইফ হাসপাতালের ২৪ বেডের মধ্যে ১৬টি, কমফোর্ট হাসপাতালের আট বেডের মধ্যে দুইটি, ফেমাস হাসপাতালের ১২ বেডের মধ্যে ৯টি, বিআইএইচএস হাসপাতলের ১৬ বেডের মধ্যে দুইটি, সাজেদা হাসপাতালের ছয় বেডের মধ্যে একটি আর গণস্বাস্থ্য নগর হাসপাতালের পাঁচ বেডের মধ্যে পাঁচটি বেড ফাঁকা রয়েছে।

 

 

/জেএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম