আদালতের আদেশে সিলেট-৩ আসনের উপ-নির্বাচন স্থগিত করলো ইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০২১, ২০:০৬আপডেট : ২৬ জুলাই ২০২১, ২০:০৭

আদালতের রায় অনুযায়ী সিলেট-৩ আসনের উপ-নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৬ জুলাই) সন্ধ্যায় ইসি থেকে নির্বাচন স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে সেই অনুযায়ী রিটার্নিং কর্মকর্তাকে ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়।

নির্বাচন কমিশনের যুগ্ম-সচিব ফরহাদ আহম্মদ খান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী কমিশন নির্বাচন স্থগিত করেছে। সিদ্ধান্তটি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে জানিয়ে দিয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা সিলেট জেলা প্রশাসক কাজী এম এমদাদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, নির্বাচন স্থগিতে কমিশনের নির্দেশনা পেয়েছি এবং সেই অনুযায়ী ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে সোমবার দুপুরে করোনা সংক্রমণ পরিস্থিতিতে আগামী ২৮ জুলাই অনুষ্ঠেয় সিলেট-৩ আসনের উপ-নির্বাচন আগামী ৫ আগস্ট পর্যন্ত স্থগিতের নির্দেশ দেয় হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশনা পাওয়ার পর ফাইল নোট উপস্থাপনের মাধ্যমে কমিশন নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেয়।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ ওই সময় বাংলা ট্রিবিউনকে বলেছিলেন, আদালতের আদেশের বিষয়টি তারা জেনেছেন। কমিশন এ বিষয়ে যে সিদ্ধান্ত নেবে তারা তা বাস্তবায়ন করবে। সংবিধান অনুযায়ী এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠানের জন্য ইসির হাতে ৭ সেপ্টেম্বর পর্যন্ত সময় রয়েছে।

/ইএইচএস/এমআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী