মার্কিন সিনেটর মেনেন্দেজের সাথে সালমান এফ রহমানের বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০২১, ০৯:০৭আপডেট : ৩০ জুলাই ২০২১, ০৯:০৭

মার্কিন বৈদেশিক সম্পর্ক বিষয়ক সিনেট কমিটির চেয়ারম্যান বব মেনেন্দেজের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান। এসময় সিনেটর মেনেন্দেজ বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি শ্রম অধিকার ও শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেছেন। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২৯ জুলাই) ওয়াশিংটন ডিসির সিনেট হার্ট অফিস ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উপদেষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও দূরদর্শী নেতৃত্বে গত ১২ বছরে বাংলাদেশে যে ব্যাপক আর্থ-সামাজিক অগ্রগতি সাধিত হয়েছে তা সিনেটরকে অবহিত করেন। তিনি বাংলাদেশ-মার্কিন সম্পর্ক আরও জোরদার করতে সিনেটরের সমর্থন কামনা করেন।

সিনেটর মেনেন্দেজ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক অগ্রগতির প্রশংসা করেন।

উপদেষ্টা দেশে শ্রমিকের অধিকার এবং সুরক্ষা অধিকতর উন্নত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গৃহীত বিভিন্ন নতুন উদ্যোগ সম্পর্কে সিনেটরকে অবহিত করেন।

রূপগঞ্জের একটি কারখানায় সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনার কথা উল্লেখ করে সালমান এফ রহমান ভবন সুরক্ষা এবং প্রতিকারমূলক ব্যবস্থা পরিদর্শন করার জন্য তার নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের বিষয়ে সিনেটরকে অবহিত করেন।

বৈঠকে অর্থ বিভাগের সিনিয়র সচিব আবদুর রউফ তালুকদার এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম সহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, উপদেষ্টা সালমান এফ রহমান বর্তমানে যুক্তরাষ্ট্রের কয়েকটি বড় শহরে চলমান বাংলাদেশ বিনিয়োগ রোডশো সম্পর্কিত একটি উচ্চ-পর্যায়ের প্রতিনিধি দলের নেতা হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র সফর করছেন।

/এসএসজেড/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের