প্রবাসী কর্মীদের জন্য ঢাকায় ‘সাময়িক আবাসন’ করবে সরকার 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২১, ০১:২৪আপডেট : ০৩ আগস্ট ২০২১, ১৭:৫৬

বিদেশগামী কর্মী কিংবা বিদেশ থেকে প্রত্যাগত কর্মীদের জন্য ঢাকায় একটি ‘সাময়িক আবাসনের’ ব্যবস্থা করবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এ ছাড়া প্রবাসী কর্মীদের জন্য ঢাকার ভাটারায় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। 

সোমবার (২ আগস্ট) রাতে তিনি এ তথ্য জানান। 

ইমরান আহমদ বলেন, আমরা বিদেশগামী কর্মী কিংবা বিদেশ ফেরত কর্মী যারা ঢাকার বাইরে থেকে আসবেন কিংবা ঢাকার বাইরে যাবেন, তাদের জন্য ঢাকায় সাময়িক আবাসনের ব্যবস্থা চালু করতে যাচ্ছি। এ ছাড়া প্রবাসী কর্মীদের পাঠানো রেমিট্যান্স থেকে কিছু টাকা রেখে এবং তার সঙ্গে সরকারের প্রণোদনা যোগ করে কীভাবে তাদের জন্য একটি সেভিংস তহবিল করা যায়, সেটা নিয়েও আমরা কাজ করছি। 

মন্ত্রী বলেন, আমরা সর্বশক্তি দিয়ে আপনাদের পাশে আছি এবং থাকবো। আমরা চাই দেশের বাইরে সৎ পরিশ্রমী কর্মীরাও সুনাগরিক হিসেবে দায়িত্বশীল হবে এবং দেশের ভাবমূর্তি বিদেশের মাটিতে আরও উজ্জ্বল করবে। যারা বিদেশ যাবেন যেকোনও কাজে জেনে বুঝে দক্ষ হয়ে যাবেন। দালালের খপ্পরে পড়ে মিথ্যা প্রলোভনে পা বাড়াবেন না। 

/এসও/এনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের