টানা ১৮ দিন মৃত্যু দুইশ’র ওপরে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০২১, ১৮:৩৮ আপডেট : ১১ আগস্ট ২০২১, ২০:৩৩

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে দেশে আরও ২৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে টানা ১৮ দিন মৃতের সংখ্যা দুইশ’র ওপরে রয়েছে। সবশেষ গত ২৪ জুলাই দুইশ’য়ের কম মৃত্যু দেখে বাংলাদেশ, সেদিন ১৯৫ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। আজকের ২৩৭ জন নিয়ে সরকারি হিসাবে দেশে কোভিড-১৯ এ মারা গেলেন মোট ২৩ হাজার ৩৯৮ জন।

একই সময়ে দেশে নতুন করে আর ১০ হাজার ৪২০ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়েছে। তাদের নিয়ে এখন পর্যন্ত শনাক্ত হলেন ১৩ লাখ ৮৬ হাজার ৭৪২ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৩১৩ জন। এ নিয়ে মোট ১২ লাখ ৪৮ হাজার ৭৫ জন সুস্থ হলেন। অর্থাৎ দেশে এখন ‘অ্যাকটিভ’ করোনারোগী রয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৬৬৭ জন।
 
বুধবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৪৪ হাজার আটটি, আর আগের কিছুসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৪ হাজার ৪৩০টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮২ লাখ ৫৬ হাজার ৪৭১টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৬১ লাখ ৪৫৭টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ২১ লাখ ৫৬ হাজার ১৪টি। 

গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার ২৩ দশমিক ৪৫ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৮০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৬৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ২৩৭ জনের মধ্যে পুরুষ ১৩৪ জন এবং নারী ১০৩ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় দেশে মোট পুরুষ মারা গেলেন ১৫ হাজার ৫১৮ জন এবং নারী মারা গেলেন সাত হাজার ৮৮০ জন।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে রয়েছেন দুই জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১৫ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪৫ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৮৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২৪ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৪ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে চার জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে দুই শিশু এবং শূন্য থেকে ১০ বছরের বয়সের মধ্যে একজন শিশু রয়েছেন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, মারা যাওয়া ২৩৭ জনের মধ্যে ঢাকা বিভাগের ১০৫ জন, চট্টগ্রাম বিভাগের ৫৪ জন, রাজশাহী বিভাগের ১০ জন, খুলনা বিভাগের ২০ জন, বরিশাল বিভাগের আট জন, সিলেট বিভাগের ২৩ জন, রংপুর বিভাগের ছয় জন এবং ময়মনসিংহ বিভাগের রয়েছেন ১১ জন।

২৩৭ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৭৪ জন, বেসরকারি হাসপাতালে ৬০ জন এবং বাড়িতে তিনজন।

/জেএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাস্তায় ‘ব্যারিকেড’, শিল্পীকে গাড়ি থেকে নামালেন ভক্তরা
রাস্তায় ‘ব্যারিকেড’, শিল্পীকে গাড়ি থেকে নামালেন ভক্তরা
মিরপুরের উচ্ছেদ অভিযান, স্থানীয় এমপি হিসেবে না জানানোয় জামায়াত আমিরের বিস্ময়
মিরপুরের উচ্ছেদ অভিযান, স্থানীয় এমপি হিসেবে না জানানোয় জামায়াত আমিরের বিস্ময়
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার সময় বাড়লো
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার সময় বাড়লো
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো