ডেঙ্গু: ঢাকায় একদিনেই শনাক্ত ২৭৩, মৃত্যু ৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০২১, ১৮:৫৫আপডেট : ১৮ আগস্ট ২০২১, ১৯:২১

এ বছরের সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী পাওয়া গেছে আগস্ট মাসে। আগস্টের ১৮ দিনে ৪ হাজার ২৯৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এটি এখন পর্যন্ত এ বছরের সর্বোচ্চ শনাক্ত। এছাড়া এখন পর্যন্ত ডেঙ্গু সন্দেহে ৩০ জন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। গতকাল পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু ছিল ২৬ জন।

বুধবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব তথ্য জানা যায়। 

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৩০৬ জন। এদের মধ্যে ২৭৩ জনই ঢাকার, আর ঢাকার বাইরের ৩৩ জন।

সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে এক হাজার ১৯৩ জন রোগী ভর্তি আছেন। এরমধ্যে ঢাকাতেই আছেন এক হাজার ১১০ জন, আর বাকি ৮৩ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।

এ বছরের ১ জানুয়ারি থেকে ১৮ আগস্ট পর্যন্ত ৬ হাজার ৯৫৬ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৫ হাজার ৭৩৩ জন।

/এসও/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিঃসঙ্গ ও একাকী থাকার শাস্তি আমরা চাই না
নিঃসঙ্গ ও একাকী থাকার শাস্তি আমরা চাই না
স্বর্ণের দাম বাড়লো, ভরিতে কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরিতে কত 
অস্ত্র ছাড়তে রাজি হামাস, দাবি ট্রাম্পের
অস্ত্র ছাড়তে রাজি হামাস, দাবি ট্রাম্পের
হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ ৯ জনের বিরুদ্ধে ছাত্রদলের অভিযোগ দায়ের
হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ ৯ জনের বিরুদ্ধে ছাত্রদলের অভিযোগ দায়ের
সর্বাধিক পঠিত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
ডেভিড ইমনের কাছে পাওয়া ভারতীয় আধার কার্ড আসলে কী, কোন কাজে লাগে
ডেভিড ইমনের কাছে পাওয়া ভারতীয় আধার কার্ড আসলে কী, কোন কাজে লাগে
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন এমপি
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন এমপি