ইউএনও’র বাসভবনে হামলায় জড়িতদের ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০২১, ২০:১১আপডেট : ১৯ আগস্ট ২০২১, ২১:০৮

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বরিশালে ইউএনও’র সরকারি বাসভবনে যারা হামলা করেছে, তাদের কেউ ছাড় পাবে না। তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে সেখানে কার ভূমিকা কী ছিল। বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকালে রাজধানী উচ্চবিদ্যালয়ে শেরেবাংলা নগর থানা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী সেখানে অসহায় ও দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আরও বলেন, ‘যেকোনও অস্বাভাবিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা আইনশৃঙ্খলা বাহিনীর কাজ। বরিশালের ঘটনায়ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত রয়েছে। মামলা হয়েছে। এ ঘটনায় কারও প্ররোচনা ছিল কিনা, তা মামলার তদন্ত শেষে জানা যাবে।’

আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আড়িপাতার যন্ত্র বিক্রির জন্য ইসরায়েল সারা বিশ্বেই মার্কেটিং করে বেড়ায়। বাংলাদেশের সঙ্গে তাদের কখনোই বাণিজ্যিক চুক্তি ছিল না, এখনও নেই। ফলে এসব যন্ত্র কেনার প্রশ্নই আসে না। এসব আড়িপাতার যন্ত্র বাংলাদেশ কখনোই আমদানি করেনি, ভবিষ্যতেও করবে না।’ মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ কখনও মানবাধিকার লঙ্ঘন করেনি। কারণ, বাংলাদেশ মানবাধিকার সংস্থার সদস্য। এ কারণে মানবাধিকার সমুন্নত রাখতে আমরা বিভিন্ন দেশের সঙ্গে যৌথভাবে কাজ করে যাচ্ছি।’

/জেইউ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
রামিসা হত্যার বিচার দ্রুত শেষের আশা, ‘ডলার’ সম্পর্কে তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
কী হচ্ছে জঙ্গল সলিমপুরে
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের