বঙ্গবন্ধুর দুই খুনির অবস্থান শনাক্ত করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০২১, ২০:০৯আপডেট : ২৩ আগস্ট ২০২১, ২০:০৯

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডে জড়িত যারা বিভিন্ন দেশে পালিয়ে রয়েছে তাদের খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পালিয়ে থাকা দুজনকে শনাক্ত করা হয়েছে, তাদের ফিরিয়ে আনা হবে বলেও জানান তিনি।

সোমবার (২৩ আগস্ট) বিকালে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যের স্বরাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।

তিনি বলেন, যেকোনও নাশকতা কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটানোর জন্য আগস্ট মাসকে বেছে নেয় দুর্বৃত্তরা। স্বাধীনতা বিরোধীরা মনে করেছিলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে তার সবকিছু মুছে দিতে পারবে। কিন্তু পরবর্তী বঙ্গবন্ধুর দুই কন্যা দেশে এসে বঙ্গবন্ধুর স্বপ্নকে স্বার্থক করতে কাজ করে যাচ্ছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জামায়াত-বিএনপি সরকার রাজাকারের গাড়িতে পতাকা তুলে দিয়েছিলো। তবে জনগণ ভোটের মাধ্যমে স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে।

/আরটি/এমআর/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
রামিসা হত্যার বিচার দ্রুত শেষের আশা, ‘ডলার’ সম্পর্কে তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
কী হচ্ছে জঙ্গল সলিমপুরে
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী