কাবুল থেকে ২০ বাংলাদেশিকে ফেরত আনতে সহায়তা করছে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০২১, ১৮:২৬আপডেট : ২৯ আগস্ট ২০২১, ১৯:১৭

আফগানিস্তান থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছে সরকার এবং এখন পর্যন্ত প্রায় ২০ জনকে ফেরত আনার প্রক্রিয়ায় সহায়তা দেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই দেশে অবস্থানরত বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ রাখছে সরকার।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশিসহ অন্যান্য বিদেশি নাগরিকদের নিরাপদ দেশ ত্যাগে সন্তোষ প্রকাশ করে এই প্রক্রিয়া অব্যাহত রাখার ওপর জোর দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, আফগানিস্তানে সহায়ক পরিবেশ তৈরি হলে উন্নয়ন কর্মীরা আবার ফেরত যেতে পারবে।

এছাড়া কাবুল বিমানবন্দরের কাছে বোমা বিস্ফোরণে যেসব মানুষ হতাহত হয়েছে, তাদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছে বাংলাদেশ।

সব পক্ষকে সর্বোচ্চ সংযত মনোভাব প্রকাশ করার আহ্বান জানিয়েছে সরকার। সরকার আশা করে, দেশটিতে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসবে।

/এসএসজেড/এনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৃত্যুদণ্ডের সঙ্গে প্রতিশোধের সম্পর্ক নেই, ন্যায়বিচার নিশ্চিত করতে চাই: ডা. জাহেদ
মৃত্যুদণ্ডের সঙ্গে প্রতিশোধের সম্পর্ক নেই, ন্যায়বিচার নিশ্চিত করতে চাই: ডা. জাহেদ
ঢাকায় সাফে উদ্বোধনী ম্যাচেই ভারত-পাকিস্তান, এরপর বাংলাদেশের লড়াই
ঢাকায় সাফে উদ্বোধনী ম্যাচেই ভারত-পাকিস্তান, এরপর বাংলাদেশের লড়াই
ওবায়দুল কাদেরসহ আ.লীগ-ছাত্রলীগের ৭ জনের মৃত্যুদণ্ড: কোন অপরাধে কী সাজা হলো
ওবায়দুল কাদেরসহ আ.লীগ-ছাত্রলীগের ৭ জনের মৃত্যুদণ্ড: কোন অপরাধে কী সাজা হলো
১০০ দিনেও ফেরেনি ইন্টারনেট, পাকিস্তান-শাসিত কাশ্মীরে কী ঘটছে?
১০০ দিনেও ফেরেনি ইন্টারনেট, পাকিস্তান-শাসিত কাশ্মীরে কী ঘটছে?
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, হলো চুক্তি
যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, হলো চুক্তি