ওমরাহ যাত্রায় টিকা জটিলতা কাটেনি

চৌধুরী আকবর হোসেন
০৯ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৭আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৭

বাংলাদেশে ব্যাপক হারে দেওয়া হচ্ছে চীনের সিনোফার্মার টিকা। কিন্তু এই টিকার বুস্টার ডোজ হিসেবে অন্য প্রতিষ্ঠানের টিকা না নিলে ওমরাহ পালনের অনুমতি দেবে না সৌদি আরব সরকার। এদিকে বুস্টার ডোজ নেওয়ার সুযোগ আপাতত নেই দেশে। এমন জটিলতায় পড়ে এখনও ওমরাহ কার্যক্রম শুরু করতে পারেনি হজ এজেন্সিগুলো।

গত ২২ আগস্ট ধর্ম প্রতিমন্ত্রী, সচিব, বাংলাদেশে সৌদি রাষ্ট্রদূতসহ সংশ্লিষ্টদের নিয়ে অনলাইনে বৈঠক করে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। সিনোফার্মার টিকা নেওয়া ব্যক্তিদের বুস্টার ডোজ ছাড়াই ওমরাহ পালনের সুযোগ দিতে সৌদি সরকারের সঙ্গে কূটনৈতিক তৎপরতার দাবি জানান হাবের সভাপতি। ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়।

করোনা মহামারির কারণে দীর্ঘ দেড় বছর বিদেশিদের ওমরাহ পালনের অনুমতি দেয়নি সৌদি আরব। সম্প্রতি বিভিন্ন বিধিনিষেধ আরোপ করে ১ মহররম থেকে ১৮ বছরের বেশি বয়সীদের ওমরাহ পালনের অনুমতি দেওয়া হয়।

দেশে ২৪৭টি হজ এজেন্সিকে ওমরাহ কার্যক্রম পরিচালনার অনুমোদন দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এজেন্সি মালিকরা বলছেন, টিকা জটিলতা না থাকলে সেপ্টেম্বর থেকেই ওমরাহ যাত্রীদের সৌদি আরবে পাঠানো সম্ভব হতো। হাতেগোনা কয়েকজন গেছেন, যারা অন্য টিকা নিয়েছেন।

সৌদি আরব তাদের ওমরাহ নির্দেশনায় বলেছে, ফাইজার-বায়োএনটেকের ২ ডোজ, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২ ডোজ, মডার্নার ২ ডোজ এবং জনসন অ্যান্ড জনসনের ১ ডোজ যারা নিয়েছেন তাদের অনুমতি দেওয়া হবে। সিনোফার্মার টিকাগ্রহণকারীদের অনুমতি পেতে হলে বুস্টার ডোজ হিসেবে ফাইজার, অক্সফোর্ড, মডার্না বা জনসনের টিকা নিতে হবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব বলেন, ‘টিকার বিষয়টি নিয়ে সৌদি সরকারের সঙ্গে আলোচনা চলছে।’

হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘টিকার বিষয়টির সুরাহা হয়নি। আমরা সমস্যার কথা সরকারকে জানিয়েছি।’

 

 
 
/এফএ/
সম্পর্কিত
ওমরাহ পালনে সৌদি আরবে পৌঁছেছেন নাহিদ ইসলাম
যুদ্ধ পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রীর ওমরাহ সফর স্থগিত
ওমরাহ পালনে সৌদি গেলেন জামায়াত আমির
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি