ওমরাহ পালনকারী বিদেশিদের ২৯ এপ্রিলের মধ্যে সৌদি আরব ছাড়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক
০৮ এপ্রিল ২০২৫, ১৬:৫৯আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ১৭:০০

চলতি বছর হজ মৌসুমের আগে ওমরাহ পালন করতে সৌদি আরব প্রবেশের শেষ সময় ১৩ এপ্রিল। আর সমস্ত বিদেশি ওমরাহ পালনকারী ব্যক্তিকে ২৯ এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করতে হবে। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এসব নির্দেশনা সম্বলিত বিবৃতি প্রকাশ করেছে। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম দ্য গালফ নিউজ এ খবর জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, হজ আয়োজনের সমস্ত আনুষ্ঠানিকতা শুরু করার জন্য এই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের পরও কোনও বিদেশি ওমরাহ পালনকারী দেশটিতে অবস্থান করলে, সেটিকে সৌদি আরবের হজ ও ওমরাহ সংক্রান্ত ভিসা আইনের লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হবে।

শাস্তির বিষয়ে সতর্ক করে কর্তৃপক্ষ জানিয়েছে, আইন লঙ্ঘনকারী ব্যক্তি, প্রতিষ্ঠান এবং ওমরাহ পরিষেবা সংস্থার বিরুদ্ধে সর্বোচ্চ এক লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে।

হজের আগে বিদেশিদের জন্য ওমরাহ সাময়িকভাবে স্থগিত করার এই পদক্ষেপ সৌদি আরবের দীর্ঘদিনের নীতি। মানুষের চাপ সামলে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পুরো হজ মৌসুমে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে এই আদেশ দেওয়া হয়ে থাকে।

/এসকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের