প্রতি সপ্তাহে টিকা আসবে ৫০ লাখ: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০২১, ১৮:২৭আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ১৯:১২

গণটিকাদান কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘আমরা প্রত্যেক সপ্তাহে টিকা পাওয়ার শিডিউল পেয়েছি। চীন থেকে আজ (১০ সেপ্টেম্বর) ৫০ লাখ টিকা আনার একটি শিডিউল আছে। এ মাসেই চার সপ্তাহে চারটা শিডিউল আছে। এভাবেই শিডিউল অনুযায়ী টিকা চলে এলে কার্যক্রম চলতে থাকবে।’

শুক্রবার (১০ সেপ্টেম্বর) মহাখালীর সরকারি তিতুমীর কলেজে ডেন্টাল ভর্তি পরীক্ষা পরিদর্শন করতে এসে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘প্রত্যেক মাসের প্রতি সপ্তাহেই ৫০ লাখ করে টিকা আসবে আগামী নভেম্বর পর্যন্ত। এর সঙ্গে কোভ্যাক্স সুবিধার আওতায় যেটা আসবে সেটাও যোগ হবে। কোভ্যাক্সে সাড়ে ১০ কোটি টিকার অর্ডার আমরা দিয়েছি।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অক্টোবর-নভেম্বর-ডিসেম্বরে যে শিডিউল তারা দিয়েছে। সেই অনুযায়ী এলে টিকা দেওয়ার হার আরও বাড়বে। টিকার কার্যক্রম এ বছরসহ আগামী বছরের কয়েক মাস চলমান থাকবে।’ ‘যতক্ষণ পর্যন্ত টিকা আমাদের হাতে আছে, সেটা চলমান থাকবে’—বলেন তিনি।

দেশে সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে জাহিদ মালেক বলেন, ‘এতে স্বাস্থ্যবিধি মেনে চলা, লকডাউন এবং টিকার অনেক ভূমিকা রয়েছে। সবকিছু মিলেই সংক্রমণের হার কমে এসেছে।’ আমাদের টিকা দেওয়ার সক্ষমতা অনেক জানিয়ে তিনি বলেন, ‘এ মাসে আশা করা হচ্ছে চীন থেকে দুই কোটি টিকা আমরা পাবো।’

‘টিকা পাওয়ার সঙ্গে সঙ্গে টিকাদান কার্যক্রম আরও বেগবান হবে’—যোগ করেন স্বাস্থ্যমন্ত্রী।

/জেএ/আইএ/এমওএফ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের