শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দীপু মনির হুঁশিয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২১, ১৮:৩২আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৮:৩২

করোনা পরিস্থিতি মোকাবিলা ও ডেঙ্গুর প্রকোপ থেকে শিক্ষার্থীদের রক্ষায় কোনও শিক্ষা প্রতিষ্ঠান ধারাবাহিকভাবে নির্দেশনা না মানলে সেই প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর ইডেন কলেজে নতুন ভবন উদ্বোধন ও মৎস্য পোনা অবমুক্তকালে এ কথা জানান শিক্ষামন্ত্রী।

মাদ্রাসাগুলোতে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা অনেক নজরদারি করতে পারি, কিন্তু তারা যদি সচেতন না হন, নিয়ম না মানার প্রবণতা থাকে এবং ধারাবাহিকভাবে নিয়ম ভঙ্গ করে, তাহলে সেসব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে। তার কারণ হচ্ছে, আমরা এ ঝুঁকি আমরা নেবো না।’

তিনি বলেন, ‘একটা স্কুল বা মাদ্রাসায় যদি ছড়ায় (করোনা) তাহলে সেটি কিন্তু সেই প্রতিষ্ঠানে সীমাবদ্ধ থাকবে না। সেটি পুরো কমিউনিটিতে ছড়াবে, আমরা সেই ঝুঁকি নিতে পারি না। কাজেই সেই প্রতিষ্ঠান যে স্তরেরই হোক মাদ্রাসা, কারিগরি প্রাথমিক মাধ্যমিক— সেখানে যদি কোনও অবহেলা থাকে, তাহলে সেটি আমরা ঠিক করার চেষ্টা করবো। কেউ যদি বারবার নিয়ম ভঙ্গ বা অবহেলা করে, তাহলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের নির্দেশনা সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য— বাংলা ও ইংরেজি মাধ্যম ভাগ নেই। কোনও শিক্ষা প্রতিষ্ঠান যদি না খুলে থাকে, অবহেলা করে থাকে, তাহলে আমাদের জানাবেন।’

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
অসুস্থ স্বামীর পাশে থাকতে দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের