মানসম্মত গুঁড়া দুধ আমদানির সুপারিশ সংসদীয় কমিটির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫৩আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫৪

গুঁড়া দুধ আমদানির ক্ষেত্রে গুণগতমান নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে চিঠি দেওয়া এবং খামারি পর্যায়ে দুধের দাম বাড়ানোর বিষয়ে সুপারিশ করেছে সংসদীয় কমিটি। 

রবিবার (২৬ সেপ্টেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত জাতীয় সংসদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। 

সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটি গুঁড়া দুধ আমদানির ক্ষেত্রে দুধের গুণগত মান নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে চিঠি দেয়। দেশে মানসম্মত দুধ প্রাপ্তির জন্য সমবায়ের ভিত্তিতে বাড়ি বাড়ি গরুর খামার স্থাপন এবং খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহের ক্ষেত্রে চেয়ে বেশি দামে কিনা- সে বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য সুপারিশ করে। 

এ ছাড়া বৈঠকে সমবায় অধিদফতরের নিবন্ধনকৃত অকার্যকর সমবায় সমিতি এবং যেসব সমবায় সমিতি নিয়মিত অডিট সম্পন্ন করছে না বা অব্যবস্থাপনা পরিলক্ষিত হচ্ছে; সেসব সমবায় সমিতির তালিকা পরবর্তী বৈঠকে উপস্থাপনের জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়। 

কমিটির সভাপতি খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে বৈঠকে আরও অংশ গ্রহণ করেন কমিটি সদস্য স্থানীয় সরকার, মন্ত্রী তাজুল ইসলাম, প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, মসিউর রহমান রাঙা, শেখ আফিল উদ্দিন, রেবেকা মমিন এবং আব্দুস সালাম মূর্শের্দী। 

/ইএইচএস/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের