বোর্ডের সনদ পাবে জেএসসি-জেডিসি পরীক্ষার্থীরা  

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২১, ২১:৩০আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ২৩:২৯

প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি), জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা কেন্দ্রীয়ভাবে হবে না। বার্ষিক পরীক্ষার মতো শ্রেণি মূল্যায়ন হবে। আর শ্রেণি মূল্যায়নের ফলের ওপর বোর্ড সনদ পাবে জেএসসি ও জেডিসি পরীক্ষার্থীরা। আর বিদ্যালয় থেকে সনদ পাবে পিইসি পরীক্ষার্থীরা।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অনুষ্ঠানে পিইসি ও জেএসসি-জেডিসি নিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘আমাদের সব প্রস্তুতি আছে। এসএসসি-এইচএসসি পরীক্ষা একদম সামনে। আমার মনে হয় না পিইসি, জেএসসি, জেডিসি পরীক্ষা নেওয়া সুযোগ থাকছে। ক্লাস সমাপনী অন্যান্য ক্লাসের মতো করেই হবে। আমরা যেটি করতে চাইছি—সব শ্রেণির সমাপনী মূল্যায়ন চলছে, অ্যাসাইনমেন্ট মূল্যায়ন চলছে। অষ্টম শ্রেণিরও সমাপনী মূল্যায়ন হবে। সেখানে সামষ্টিক পরীক্ষা হবে। কিছুটা অ্যাসাইনমেন্ট যেটা দেওয়া হচ্ছে সেটা দিয়ে মূল্যায়ন হবে। আমরা আশা করছি সনদ দিতে পারবো। তাদের সনদ তো একটা দিতেই হবে। কারণ, অষ্টম শ্রেণির পর অনেকের হয়তো পড়াশোনার সুযোগ হয় না। সেটা নিয়ে আমরা বোর্ডের সঙ্গে আলোচনা করবো। শিক্ষার্থীরা আগের মতো বোর্ড সনদ পাবে।’

প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, নিজ নিজ বিদ্যালয়ে প্রাথমিকের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে। করোনার এই পরিস্থিতিতে সংক্রমণের বিস্তার রোধে কেন্দ্রীয়ভাবে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। তবে শিক্ষার্থীরা আগের মতোই সনদ পাবে।’

পিইসি, জেএসসি ও জেডিসি সেরকমভাবে হবে না। তবে ক্লাস সমাপনী  অন্যান্য শ্রেণির মতো মূল্যায়ন হচ্ছে এবং হবে।

প্রতিবছর কেন্দ্রীয়ভাবে পিইসি, জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হতো। কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত এই পরীক্ষা পাবলিক পরীক্ষা হিসেবে পরিচিত। কারণ, এই পরীক্ষার সনদ দেওয়া হতো বোর্ড থেকে।

করোনার কারণে ২০২০ সালের পিইসি, জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ (ক্লাস প্রশোমন) করা হয়েছে। এবার (২০২১) কেন্দ্রীয়ভাবে পরীক্ষা না নেওয়া হলেও বার্ষিক মূল্যায়ন করা হবে নিজ নিজ বিদ্যালয়ে। বিদ্যালয়ের মূল্যায়নের ভিত্তিতে জেএসসি ও জেডিসি পরীক্ষার্থীরা বোর্ড সনদ পাবে। তবে পিইসি পরীক্ষার্থীরা বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি উত্তীর্ণের সনদ পাবে।

 

/এসএমএ/আইএ/এমওএফ/
সম্পর্কিত
১ অক্টোবর যোগ দেবেন ১৪৩৮৪ সহকারী শিক্ষক
মাদক ও মোবাইল আসক্তি কাটাতে তরুণদের বই পড়ার আহ্বান শিক্ষামন্ত্রীর
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ট্যাব উপহার দেবেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
রাজধানীতে খাল থেকে লাশ উদ্ধার: ৫ আসামি গ্রেফতার
রাজধানীতে খাল থেকে লাশ উদ্ধার: ৫ আসামি গ্রেফতার
রাষ্ট্রপতির আগমনে সিলেটে উৎসবের আমেজ, নিরাপত্তায় ১২০০ পুলিশ
রাষ্ট্রপতির আগমনে সিলেটে উৎসবের আমেজ, নিরাপত্তায় ১২০০ পুলিশ
ময়মনসিংহ মেডিক্যালে অগ্নিকাণ্ড: কতজনের মৃত্যু হলো?
ময়মনসিংহ মেডিক্যালে অগ্নিকাণ্ড: কতজনের মৃত্যু হলো?
বাংলাদেশ বনাম বাংলাদেশবিরোধী রাজনীতি কার স্বার্থে?
বাংলাদেশ বনাম বাংলাদেশবিরোধী রাজনীতি কার স্বার্থে?
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল