বিশ্বের তরুণদের বঙ্গবন্ধুর জীবন থেকে শিক্ষা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২১, ১৮:১৫আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৯:০২

বিশ্বের তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর জীবন থেকে শিক্ষা নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ‘বঙ্গবন্ধু গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ওই অনুষ্ঠানে রাষ্ট্রপতি বঙ্গভবনের গ্যালারি হল থেকে ভার্চুয়ালি যুক্ত হন।

মুসলিম বিশ্বের তরুণদের দৃঢ় ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করার প্রয়াসে তরুণদের নানামুখী কৃতিত্বে উৎসাহ দিতে ২০১৫ সাল থেকে প্রতিবছর ওআইসি সদস্যভুক্ত দেশগুলোকে ‘ওআইসি ইয়ুথ ক্যাপিটাল’-এর স্বীকৃতি দিয়ে আসছে ইসলামিক কো-অপারেশন ইয়ুথ ফোরাম (আইসিওয়াইএফ)। ২০১৯ সাল থেকে শুরু হওয়া তীব্র প্রতিযোগিতামূলক নির্বাচন প্রক্রিয়ার বিভিন্ন ধাপ সম্পন্ন করে ২০২০ সালে এই স্বীকৃতি পায় বাংলাদেশের রাজধানী ঢাকা।

মুজিব শতবর্ষে ওআইসি ইয়ুথ ক্যাপিটাল সামিট উপলক্ষে ‘বঙ্গবন্ধু গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড’ ঘোষণা করে সরকার।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সান্নিধ্য পাওয়ার কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, ‘আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শ থেকে শিক্ষা নিয়ে তরুণ প্রজন্মকে নিজ দেশ ও জনগণের জন্য আত্মনিয়োগ করার আহ্বান জানাই, যেমনটি করেছিলেন বঙ্গবন্ধু।’

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে আর্থ-সামাজিক ক্ষেত্রে চমৎকার অগ্রগতি করেছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী নিরলস পরিশ্রম করছেন। উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে নিজেকে উন্নীত করেছে। উন্নয়নের এই টেকসই গতি ধরে রাখতে পারলে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশ হিসেবে বিশ্বসভায় নিজেকে প্রতিষ্ঠিত করবে।’

করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে সরকারের গৃহীত পদক্ষেপ তুলে ধরে আবদুল হামিদ বলেন, ‘বাংলাদেশসহ সারা বিশ্ব করোনাভাইরাস মহামারির সঙ্গে লড়ছে। বাংলাদেশ সরকার করোনাভাইরাস প্রতিরোধে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। দেশের সব মানুষকে টিকার আওতায় আনতে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদক্ষেপের কারণে বিশ্ব অর্থনীতির নেতিবাচক ধারার মধ্যে বাংলাদেশ অর্থনৈতিক প্রগতি ধরে রাখতে পেরেছে।’

বাংলাদেশ ডেমোগ্রাফিক ডিভিডেন্টের সুবিধা পাচ্ছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশ যেসব ক্ষেত্রে উন্নতি করছে তার মূল কারণ হলো, তরুণ প্রজন্ম দায়িত্ব নিয়ে সব জায়গায় নিজেদের নিয়োজিত করেছে। বাংলাদেশের তরুণ প্রজন্মের শক্তিকে ব্যবহার করে উন্নয়নের গতি ত্বরান্বিত করতে সরকার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।’

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন (ভার্চুয়াল) ও ইসলামিক কো-অপারেশন ইয়ুথ ফোরামের প্রেসিডেন্ট তাহা আইয়ান।

 

 

/ইএইচএস/আইএ/এমওএফ/
সম্পর্কিত
জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি
জাতীয় ঈদগাহে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
ঈদে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান