স্পিকারের সঙ্গে ইউএনএফপিএ’র আশা টর্কেলসনের সৌজন্য সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০২১, ১৬:১২আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ১৬:১৬

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এমপি’র সঙ্গে ইউএনএফপিএ বাংলাদেশের বিদায়ী কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আশা টর্কেলসন সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ বুধবার (৬ অক্টোবর) স্পিকারের সংসদ ভবনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সংসদের গণসংযোগ শাখার পরিচালক মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সাক্ষাৎকালে এসপিসিপিডি প্রকল্পের আওতায় সংসদে বাস্তবায়নাধীন কার্যক্রম ও বাংলাদেশের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।

এসপিসিপিডি প্রকল্পের আওতায় বাংলাদেশ জাতীয় সংসদের মাধ্যমে তৃণমূল পর্যায়ে বিভিন্ন গণমুখী কার্যক্রম বাস্তবায়নাধীন। এসকল কার্যক্রমে দীর্ঘদিন কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আশা টর্কেলসন ওতোপ্রোতভাবে জড়িত থেকে সহযোগিতা করায় তাকে আন্তরিক ধন্যবাদ জানান স্পিকার।

বিদায়ী কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আশা টর্কেলসন বলেন, বাংলাদেশের মানুষের আতিথেয়তা ও এদেশের নয়নাভিরাম সৌন্দর্য সত্যি অতুলনীয়। এসময়, এসপিসিপিডি প্রকল্পের সঙ্গে কাজ করে অর্জিত অভিজ্ঞতা তাকে আরও সমৃদ্ধ করেছে বলে উল্লেখ করেন আশা টর্কেলসন।

এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এমএস/
সম্পর্কিত
১০০ দিনে কেমন ছিল বিরোধীদলের ভূমিকা
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল সাড়ে ৭টায়
সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’ উদ্বোধন
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান