মিসর ও সিরিয়ায় চিকিৎসক দল পাঠানোর প্রস্তাব বঙ্গবন্ধুর

উদিসা ইসলাম
১২ অক্টোবর ২০২১, ০৮:০০আপডেট : ১২ অক্টোবর ২০২১, ০৮:০০

(বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তথ্যের ভিত্তিতে বঙ্গবন্ধুর সরকারি কর্মকাণ্ড ও তার শাসনামল নিয়ে মুজিববর্ষ উপলক্ষে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করছে বাংলা ট্রিবিউন। আজ পড়ুন ১৯৭৩ সালের ১২ অক্টোবরের ঘটনা।)

১৯৭৩ সালের এই দিনে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আরব-ইসরায়েল যুদ্ধে আহতদের সাহায্যার্থে মিসর ও সিরিয়ায় চিকিৎসক দল পাঠানোর প্রস্তাব দেন। বাসস পরিবেশিত খবরে বলা হয়, এদিন পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হোসেন ঢাকায় মিসরের মনোনীত রাষ্ট্রদূত হেজাজিকে এই প্রস্তাবের কথা জানান। এই প্রস্তাবের কথা জানিয়ে সিরিয়ার সরকারের কাছেও একটি বার্তা পাঠানো হয়। আরব ভাইদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে আগ্রহী বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের তরফ থেকে যেসব প্রস্তাব ও সাহায্য পাওয়া যাচ্ছে, পররাষ্ট্রমন্ত্রী সে সম্পর্কেও মিসরীয় রাষ্ট্রদূতকে অবহিত করেন। মিসরের নবনিযুক্ত রাষ্ট্রদূত বাংলাদেশ সরকার ও জনগণের এই শুভেচ্ছায় গভীরভাবে অভিভূত হন এবং মিসর সরকার ও জনগণের তরফ থেকে পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান।

ইসরায়েলি ৪০৯টি বিমান সিরিয়ায় ভূপাতিত

মধ্যপ্রাচ্যে যুদ্ধের সপ্তম দিনে উত্তর রণাঙ্গনে প্রচণ্ড লড়াই হয়েছে বলে ইসরায়েলের ইশতেহারে বলা হয়। সিনাইয়ে অভিযান বাহিনীর মধ্যে ভয়াবহ কামান যুদ্ধ শুরু হলে উপসাগরে ইরানের/// নৌবহর ধ্বংস ও ভূমধ্যসাগরে প্রচণ্ড যুদ্ধের খবর পাওয়া যায়। মিসরীয় বার্তা সংস্থার খবরে বলা হয়, মার্কিন ষষ্ঠ নৌবহরের জাহাজ থেকে ঝাঁকে ঝাঁকে উড়ে আসা যুদ্ধ বিমান ভূপাতিত হয়। সুয়েজ তীরবর্তী মিশরীয় অবস্থান ও সামরিক ঘাঁটিগুলোর ওপরে ব্যাপক বোমা পড়ে। সিরিয়ার খবরে বলা হয়, ভোর থেকে দুপুরের মধ্যেই সিরিয়ায় বিমান বিধ্বংসী কামান ৪৬ জনকে গুলি করে নামিয়েছে। ইসরায়েলি বিমান বাহিনীর ৪৮০টি বিমানের মধ্যে ৪০৯টি বিমান সিরিয়ায় ভূপাতিত করার খবর পাওয়া যায়।

দৈনিক ইত্তেফাক, ১৩ অক্টোবর ১৯৭৩

দায়িত্ব পালন না করলে রেহাই দেওয়া হবে না

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে প্রশাসনিক যন্ত্রের ওপর সরকার দৃষ্টি রেখেছে এবং এ ব্যাপারে দায়িত্বে অবহেলা করা হলে কোনও কর্মকর্তা বা কর্মচারীকে রেহাই দেওয়া হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মালেক উকিল এ কথা বলেন। তিনি কুষ্টিয়া থেকে হেলিকপ্টারে বিভিন্ন এলাকায় যান। মন্ত্রীর সঙ্গে ছিলেন বাংলাদেশ রাইফেলসের প্রধান ব্রিগেডিয়ার সি আর দত্ত ও পুলিশের ইন্সপেক্টর জেনারেল এ রহিম। কুষ্টিয়ার হরিণাকুণ্ডু থানা আক্রমণের ঘটনা সম্পর্কে সরেজমিন তদন্তের জন্য স্থানীয় সরকারি কর্মচারী ও রাজনৈতিক নেতাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মালেক উকিল জেলার আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করার জন্য জনগণের প্রতি আবেদন জানান। তিনি যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনার বিরুদ্ধে সরকারি কর্মচারীদের সতর্ক থাকার আহ্বান জানান।

এই থানায় আক্রমণের সঙ্গে জড়িত সন্দেহে ১২ জনকে গ্রেফতার করা হয়। দুষ্কৃতকারীদের খুঁজে বের করার জন্য থানার আশপাশ এলাকায় রক্ষীবাহিনী  ও বিডিআরের যৌথ অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়। বিপিআই পরিবেশিত খবরে বলা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী দুষ্কৃতকারীদের আলবদর, আলশামস ও রাজাকার মনে করে তাদের প্রতিরোধ করতে জনগণের প্রতি আহ্বান জানান।

ডেইলি অবজারভার, ১৩ অক্টোবর ১৯৭৩

বিকল্প পন্থা বের করতে মহাসচিবের আহ্বান

জাতিসংঘ মহাসচিব মধ্যপ্রাচ্যে বিবদমান দেশগুলোর যুদ্ধ থামাতে এবং নিরাপত্তা পরিষদের সদস্য বৃহৎ শক্তিবর্গের প্রতি যুদ্ধের সমাপ্তি ঘটানোর বিকল্প পন্থা বিবেচনা করার জন্য আহ্বান জানান। মহাসচিব কুট ওয়াল্ডহেইম যুদ্ধ বন্ধে কার্যকর ও শান্তিপূর্ণ ব্যবস্থা গ্রহণের বাধা অতিক্রম করার উপায় বের করার উদ্দেশ্যে আরেকবার আলোচনায় বসার জন্য নিরাপত্তা পরিষদের প্রতি অনুরোধ জানান। জাতিসংঘ মহাসচিব বলেন, ‘বিশ্ব সংস্থার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা। কিন্তু আমরা যদি এই ভূমিকা পালনে ব্যর্থ হই, তবে সংস্থার অস্তিত্বই বিপণ্ন হয়ে পড়বে। যদি প্রকৃত সমাধান খুঁজে বের করতে তারা নতুন উদ্যোগ গ্রহণ করে, তবে জাতিসংঘ তাদের সহায়তা করবে বলে তিনি আশ্বাস দেন।

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
মুজিব বর্ষ উদযাপনে বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের খরচ ১২৬১ কোটি
ভূমিহীনমুক্ত হচ্ছে সাতক্ষীরার ৬ উপজেলা, প্রস্তুত ৩৬৪টি ঘর
‘প্রধানমন্ত্রীর উপহার বেঁচে থাকার সাহস জুগিয়েছে’
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের